হুগলি,২৭ জানুয়ারি:- বলাগড়ের জিরাটের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী অন্বেষা মন্ডলকে মুক্তিপনের জন্য অপহরন করে গনধর্ষন, খুনের ঘটনায় রায় ঘোষনা করল চু্ঁচুড়া আদালত।২০১৪ সালের সারা ফেলে দেওয়া এই ঘটনায় অভিযুক্ত ছিলো তিনজন।গৌরব মন্ডল ওরফে শানু,কৌশিক মালিক ও স্বরূপ মজুমদার।এই তিনজনকেই গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৬৩,৩৬৪/এ,৩৭৬(২),৩০২,২০১,৩৪ ও ৬ পকসো ধারায় মামলা রুজু হয়।
২০১৪ সালের ১২ ই ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পরে সাইকেল নিয়ে ফেরার পথে অপহরন হয় ছাত্রী।তিন লাখ টাকা মুক্তিপন চেয়ে ছাত্রীর বাবা চিন্ময় মন্ডলের কাছে ফোন আসে ।পুলিশে অভিযোগ করে ছাত্রীর পরিবার । ১৪ তারিখ ইট ভাঁটার পিছনে গঙ্গার পারে মাটি খুঁরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ছাত্রী চেঁচামেচি করায় তাকে গলা টিপে খুন করে অভিযুক্তরা। মৃত্যুর পর গনধর্ষন করে। পরে বস্তাবন্দী করে গঙ্গার চরে পুঁতে দেয়।পাঁচ বছর পর সেই ঘটনার সাজা ঘোষনা হল আজ।গত ২২ শে জানুয়ারী চুঁচু্ড়া আদালতের এ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ(সেকেন্ড কোর্ট) মানষ রঞ্জন সান্যাল গৌরব মন্ডল ও কৌশিক মালিককে দোষী সাব্যস্ত করেন। আজ দুজনকেই ফাঁসির সাজা শোনান । স্বরূপ মজুমদারের বিচার জুভেনাইল আদালতে বিচারাধীন।।Related Articles
চাপের কাছে নতিস্বীকার, সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা মেটালো কেন্দ্র।
কলকাতা, ৫ নভেম্বর:- একশ দিনের কাজের টাকা বকেয়া থাকলেও রাজ্যের চাপের কাছে নতিস্বীকার করে সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা মিটিয়ে দিল কেন্দ্র। এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার যাতে কেন্দ্রীয় বরাদ্দ না পায় সেই লক্ষ্যে একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন্দ্রের শাসকদলের ওই নেতার আপত্তিকে কার্যত পাত্তা না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এক […]
দ্বিতীয় হুগলী সেতুতে আসার পথে দুর্ঘটনা। ট্রেলার থেকে রাস্তায় উল্টে গেল এ্যালাইনমেন্ট মেশিন।
হাওড়া , ১৮ আগস্ট:- ট্রেলার থেকে রাস্তায় অ্যালাইনমেন্ট মেশিন পড়ে বিপত্তি ঘটল খিদিরপুর রোডে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। বিকেল সওয়া তিনটে নাগাদ ওই মেশিন ক্রেন দিয়ে তোলা সম্ভব হয়। এদিন রাস্তায় উল্টে যায় ওই মেশিনটি। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন আপ খিদিরপুর রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসছিল ট্রেলারটি। তখনই ঘটে দুর্ঘটনা। অ্যালাইনমেন্ট মেশিনটি […]
হাওড়াতেও ফুল-ফলের বাজারে আগুন। কোজাগরী লক্ষ্মীর আরধনা করতে গিয়ে হিমসিম অবস্থা মধ্যবিত্তের।
হাওড়া , ৩০ অক্টোবর:- করোনা আবহে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে এসে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। হাওড়াতেও ফুল – ফল সহ পুজোর উপকরণ সবকিছুর দামই বেশ চড়া। যার ফলে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে এবার মানতে হচ্ছে করোনা বিধি। তার উপর পুজোর ফুল ও ফলের দাম লাগামছাড়া হওয়ায় বেড়েছে […]









