হাওড়া,১ জানুয়ারি:- জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে চেয়ে তাদের পাশে দাঁড়াতে “দিদিকে বলো” কর্মসূচি নিয়েছে দল। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই হাওড়াতেও পথে নেমে পড়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। ইংরেজি নতুন বছরের প্রথম দিন পয়লা জানুয়ারিতেও “দিদিকে বলো” কর্মসূচি হয় হাওড়ায়। দলের ২৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন হাওড়ার ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা বরো চেয়ারম্যান গৌতম দত্তের উদ্যোগে মা কালী ব্যায়াম সমিতি প্রাঙ্গণে “দিদিকে বলো” কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বহু দলীয় কর্মী হাজির ছিলেন। সাধারণ মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা এলাকার প্রাক্তন পুরপিতার কাছে তুলে ধরেন। এই কর্মসূচির পাশাপাশি এদিন ১৯ নম্বর ওয়ার্ডে গুরুজন সংবর্ধনা দেওয়া হয়। সত্তরোর্ধ্ব বয়স্ক মানুষকে সংবর্ধনা প্রদান করা হয়।








