হুগলি,১ জানুয়ারি:- চুঁচুড়া তোলাফটোক বাসন্তী পুজো কমিটি ও যুবসংঘ ক্লাবের উদ্যোগে বুধবার বছরের প্রথম দিনে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।এদিন কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন ধরে চলছে বৈদিক পুজো পাঠ,হোম যজ্ঞ।কল্পতরু উৎসব উপলক্ষে সেজে উঠেছে পুরো এলাকা।কল্পতরু উৎসব উপলক্ষে এদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এখানে।সারাদিন ধরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয় এদিন।
হুগলির পূণ্যভূমি তথা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম ভিটে কামারপুকুরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।কামারপুকুর মঠ ও মিশনের উদ্যোগে এই উৎসব পালন করা হয়।এই উপলক্ষ্যে সারাদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রায় কুড়ি পঁচিশ হাজার ভক্ত এদিন প্রসাদ খাবেন।দেশ বিদেশ থেকে বহু ভক্ত এসেছেন। সকাল থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। একটি বর্ণ ময় শোভা যাত্রার আয়োজন করা হয়।Related Articles
অভিষেকের কন্যার নামে গাছের নামকরণ হাওড়ায়।
হাওড়া , ২৮ জুলাই:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে গাছের নামকরণ করা হলো হাওড়ায়। পাশাপাশি এলাকার শিশুদের নামেও এদিন গাছের নামকরণ করা হলো। গাছ বাঁচাতে যাতে সাধারণ মানুষ যাতে সচেতনভাবে এগিয়ে আসেন তার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এদিন বন মহোৎসবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে […]
নতুন করে রাস্তায় টোটো নামানোর ক্ষেত্রে লক্ষণরেখা টানতে হবে, জানালেন পরিবহন মন্ত্রী।
হুগলি, ৯ সেপ্টেম্বর:- টোটোর রাশ টানতে উদ্যোগী হলো প্রশাসন।কড়া ভাষায় জানালেন পরিবহন মন্ত্রী।এদিন মন্ত্রী বলেন যেভাবে প্রতিদিন হাজার হাজার টোটো রাস্তায় নামছে সে ব্যাপারে লক্ষণ রেখা টানতে হবে, কারণ যান চলাচল করে জন্য রাস্তার একটা ধারণ ক্ষমতা থাকে সেই ধারণ ক্ষমতা অতিরিক্ত হওয়াতে রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যে সমস্ত […]
ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।
কলকাতা , ১১ জানুয়ারি:- ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। জেলায় জেলায় ভ্যাকসিন বন্টনের কাজও মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। করোনা টিকা বণ্টন কর্মসূচি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে কেবল দু’জন মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়েছিল। এক মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই, কেন্দ্রশাসিত পুদুচেরির কংগ্রেস […]







