হুগলি,১ জানুয়ারি:- ২০২০ পৌরভোটে রিষড়ায় বিরোধীশুন্যের ডাক দিলেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র।আজ দলের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একহাত নেন বিরোধীদের। রিষড়ার মানুষকে তিনি বার্তা দেন এন, আর,সি ও সি,এ,এ নিয়ে মানুষকে অযথা বিভ্রান্ত না হওয়ার কথা বলেন। পাশাপাশি তিনি বলেন রিষড়ায় যেভাবে উন্নয়ন হচ্ছে তবুও কিছু কাজ আমাদের বাকি আছে , আগামী মার্চের মধ্যে আন্ডারপাস, সেবাসদন, ও রবীন্দ্রভবন চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জাহিদ হাসান খান ও বিজয় সাগর মিস্র। পরে দলের পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান ছাড়াও ছিলেন মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,অভিজিৎ দাস,সন্ধ্যা দাস,হর্ষপ্রসাদ বন্দোপাধ্যায়, অঙ্কন বন্দোপাধ্যায় , পৌলমি চক্রবর্তী ছাড়াও অন্যান্য পৌর কাউন্সিলর ও দলীয় নেতা নেতৃবৃন্দ।
Related Articles
হাওড়ায় বিস্ফোরক প্রসুন
হাওড়া, ২৯ জানুয়ারি:- উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে গিয়ে বিস্ফোরক হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। হাওড়া সদর কেন্দ্র থেকে পালিয়ে আসতে চাইছি, ওখানে বড় বড় নেতা বড় বড় কথা, আমাকে গ্রামীন হাওড়া তথা উলুবেড়িয়া সাব ডিভিশন কেন্দ্রে নিয়ে আসুন, রাজ্যের মন্ত্রী পুলক রায়কে এমনই আবেদন জানান সাংসদ। আমি পালিয়ে আসতে চাইছি ওখান থেকে। এখানে এলে গোল্ড কাপ […]
জনতা কার্ফুর এক বছর পূর্তি , ফের ফিরে এল সেই করোনাতঙ্ক।
সুদীপ দাস , ২২ মার্চ:- ভারতে তখন করোনা সবেমাত্র ফনা তুলছে। করোনা কি, খায় নাকি মাথায় দেয় সেটা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়নি দেশবাসীর কাছে। গত বছরের ২১ মার্চ সন্ধ্যায় আচমকাই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোটবন্দির মতোই তিনি ঘোষণা করলেন পরদিন অর্থাৎ ২২ মার্চ দেশজুড়ে পালিত হবে ‘জনতা কার্ফু’। সোমবার সেই জনতা […]
নবান্ন অভিযানের পরিবর্তে আদালত নির্ধারিত রুটে মিছিলের অনুমতি কো-অর্ডিনেশন কমিটির।
হাওড়া, ৪ মে:- নবান্ন অভিযানের পরিবর্তে মিলেছিল শর্তসাপেক্ষে আদালত নির্ধারিত রুটে মিছিলের অনুমতি। সেই রুটেই বকেয়া ডিএ-র দাবিতে আজ মিছিল করলো কো-অর্ডিনেশন কমিটি। বকেয়া ডিএ-র দাবিতে কো-অর্ডিনেশন কমিটির আবেদনে আগেই মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে হাইকোর্টের নির্দেশ ছিল দুপুর ২.৩০ থেকে ৪.৩০-এর মধ্যে মিছিল […]








