হুগলি,১ জানুয়ারি:- প্রেম ভালোবাসা সবই এখন এন্ড্রয়েডে চলে গেছে। একটা সময় ছিলো যখন বছরের শেষ দিনটাতে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গ্রিটিংস কার্ডের প্রচুর চল ছিলো । প্রায় অধিকাংশ দোকানেই ডিসেম্বর মাসেই সাজানো হতো নানারকম গ্রিটিংস কার্ড। এছাড়াও অনেক মানুষই শুধুমাত্র গ্রিটিংস কার্ডের পসরা সজিয়ে রাস্তার পাশে বসতেন দুটো পয়সা লাভের আশায়। সেই তুলনায় দোকানের সংখ্যা এখন হাতে গোনা । যে কয়েকটি দোকান চুঁচুড়া শহরে খুলেছিল সেই সবকটি দোকানদারই এখন মাছি তাড়াচ্ছে , কারন স্মার্ট ফোনের যুগে গ্রিটিংস কার্ডের বিক্রি তলানিতে এসে ঠেকেছে । এখন সবকিছুই হয়ে গেছে মোবাইলে তাই আগামী দিনে হয়তো গ্রিটিংস কার্ড বিষয়টি ইতিহাসের পাতাতেই নথিবদ্ধ থাকবে !
Related Articles
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের চারজনকে খুন।
হাওড়া, ১১ আগস্ট:- সম্পত্তিজনিত পারিবারিক বিবাদের জেরে খুন চারজন। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া থানা এলাকার এম সি ঘোষ লেনে। অভিযোগ, ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, তাদের মেয়ে এবং শাশুড়িকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আসেন পুলিশের […]
বিনা কারণে রাস্তায় বেরোলেই গ্রেফতার জানিয়ে দিলেন পুলিশ কমিশনার।
হুগলি,৬ এপ্রিল:- লক ডাউন অমান্যকারীদের হুঁশিয়ারি দিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির।জানিয়ে দিলেন বিনা কারণে রাস্তায় বেরোলে এবার সরাসরি গ্রেফতার করা হবে।করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু অনেক মানুষ মানছেনা লক ডাউন।বিনা কারণে বেরিয়ে পড়ছে রাস্তায়।সোমবার লকডাউন অমান্যকারীদের হুঁশিয়ারি দিয়ে পুলিশ কমিশনার জানিয়ে দিলেন বিনা কারণে বাড়ির বাইরে বেরোলে গ্রেফতার করা হবে। […]
মজুরির দাবিতে ফের উত্তাল হুগলি-চুঁচুড়া পুরসভা।
হুগলি, ৩০ নভেম্বর:- মজুরির দাবিতে ফের উত্তাল হুগলি-চুঁচুড়া পুরসভা। নিয়ম মেনে শনিবার মাসের শেষ দিন বোর্ড মিটিং ছিল। সেই মিটিং হলের দরজায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকেরা। শ্রমিকদের বেতন দেওয়া, ৬৫ বছরে শ্রমিকদের বসাতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে সহ মোট ৫ দফা দাবি বোর্ড মিটিং চলাকালীন তুলে ধরেন শ্রমিকেরা। সেই দাবি নিয়ে ফের […]










