হাওড়া,১২ ডিসেম্বর:- হাওড়ার বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে একটি বিষধর বেশ কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে ওই সাপটিকে দেখতে পান এলাকার মানুষ। খবর ছড়িয়ে পড়তেই গঙ্গার পাড়ে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দেন। জানানো হয় বনদপ্তরে। বনকর্মীরা পরে সেখানে এসে পৌঁছান। তবে এত বড় চন্দ্রবোড়া সাপ কিভাবে চলে এল তা জানা যায়নি। সাপটিকে দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Related Articles
শোকে মুহ্যমান দাশনগরের শানপুর।
হাওড়া, ২ এপ্রিল:- উদয়নারায়ণপুরের নয়াচক ঘাটে দামোদরে স্নান করতে নেমে নিখোঁজ চার যুবকের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতের মধ্যেই চার যুবকের মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। শনিবার সকাল থেকে আবার তল্লাশি অভিযান শুরু হয়। এদিন তন্ময় দাসের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বিধায়ক সমীর পাঁজা জানান, এখানে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাশাপাশি রাজ্য […]
প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযানে নামলো বৈদ্যবাটি পৌরসভা।
হুগলি, ১৯ অক্টোবর:- বৈদ্যবাটি পৌরসভা, শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযানে নামলো। ৭৫ মাইক্রোন নিচে ক্যারিব্যাগ প্লাস্টিকের ব্যবহার নিয়ে অভিযান চালানো হয় শেওড়াফুলি পাইকারি বাজার সহ বিভিন্ন দোকানে। পাঁচজন ব্যবহারকারীসহ দুজন হোলসেল প্লাস্টিক বিক্রেতার কাছ থেকে ৩২ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে পৌরসভা৷ তাদের থেকে ১২৫০ টাকা জরিমান করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। […]
আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া , ১২ এপ্রিল:- বাঁকড়ার রাজীবপল্লীতে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় আহতদের দেখতে সোমবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে আসেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনায় একদিকে যেমন তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, তেমনই এই ঘটনায় পুলিশের ভূমিকার কড়া নিন্দা করেন। এদিনই বিজেপির সদর নেতৃত্ব পুলিশ কমিশনারের কাছেও দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে […]








