হুগলি,২৭ ফেব্রুয়ারি:- আবারও অশালীন বাক্য প্রয়োগ বিজেপির। এবারে নাম না করে হিজরাদের সাথে তুলনা করা হলো তৃনমূল কংগ্রেসকে। আজ হুগলীর শ্রীরামপরে একটি দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের সামনে একথাই বললেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু । তিনি এদিন পৌর ভোটের আগে দলীয় কর্মীদের সাথে বৈঠক করতে আসেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে। সেখানে এসে তিনি মহারাস্ট্র, ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর প্রভৃতি বিজেপির দখলে থাকা পৌরসভাগুলির উন্নয়নের দিক তুলে ধরেন। তিনি বলেন বাংলার নির্বাচনে আমরা এই সমস্ত পৌরসভাগুলির উন্নয়নের খতিয়ান সাধারন মানুষের কাছে তুলে ধরবো।
তিনি বলেন যে সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল প্রার্থীই দিতে পারবে না এবং আমরাই বেশীরভাগ পৌরবোর্ড দখল করবো। এরপর তিনি তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে বলেন আমরা সাধারন মানুষের দল, আর পাশের বাড়িতে ছেলে হলে যারা নাচতে চলে যায় তাঁদের সাথে তৃণমূলের তুলনা করেন সায়ন্তনবাবু। অন্যদিকে এবিষয়ে তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব বলেন দেখুন রজনীতি মানে শুধু আবোল-তাবোল কথা বলা নয়, রজনীতিতে থেকে অনেক মানুষের সেবা করা যায়, অনেক বেশী কাজ করা যায় সে বিষয়ে তো উনি থাকেন না !Related Articles
গঙ্গার ভাঙ্গনে শ্রীরামপুরে সাংসদের আবাসনে ফাটল , যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
হুগলি , ২০ সেপ্টেম্বর:- গঙ্গার ভাঙ্গনে শ্রীরামপুরের বহুতল আবাসনে ফাটল। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। গঙ্গার ভাঙনে আতঙ্কিত শ্রীরামপুরের এক বহুতল আবাসনের আবাসিকরা। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। যে আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিও। অভিযোগ গঙ্গা লাগোয়া শ্রীরামপুরের গঙ্গাদর্শন নামের এই বহুতলের নিচের অংশে ফাটল দেখা দিয়েছে সেই ফাটল ক্রমশ […]
মীরজাফর, বেইমানদের দলে কোনও ঠাঁই নেই। নাম না করে রাজীবের বিরুদ্ধে এবার পোস্টার পড়ল ডোমজুড়ে।
হাওড়া, ৯ জুন:- মঙ্গলবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট ঘিরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদ্ম শিবির ত্যাগ করে ঘাসফুলে ফেরার বার্তা আরও জোরালো হয়েছে। রাজনৈতিক মহলে কানাঘুষো এও শোনা যাচ্ছে রাজীবের তৃণমূলে ফেরা কার্যত এখন শুধু সময়ের অপেক্ষা। এই বার্তা স্পষ্ট হতেই মীরজাফর, গদ্দার, বেইমানদের ডোমজুড়ে কোনও ঠাঁই নেই বলে রাজীবের নাম না করে পোস্টার পড়েছে। রাজীবের […]
শিবপুর-কান্ডে তদন্তে পুলিশ। এলাকা থমথমে। এখনও অধরা দুষ্কৃতিরা।
হাওড়া , ১৭ নভেম্বর:- শিবপুরে শ্যুটআউট কান্ডে দুষ্কৃতিরা এখনও অধরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সোমবার রাতে ঘটনার পর থেকেই এলাকা থমথমে রয়েছে। মঙ্গলবার সকালের দিকে বন্ধ ছিল এলাকার বেশ কিছু দোকানপাট। সিসিটিভির সূত্র ধরেই তদন্তে এগোচ্ছে পুলিশ। শিবপুরের সন্ধ্যবাজার এলাকায় বছর দেড়েক আগে খুন হয় এক দুষ্কৃতী। তার বদলা নিতেই এই খুন কিনা পুলিশ খতিয়ে […]









