এই মুহূর্তে জেলা

ধানতলা তরুনী হত্যার তদন্তের কিনারা না হতেই আরও এক যুবতীর মৃত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য মালদায়।

 

মালদা,১২ ডিসেম্বর:- ধানতলা তরুনী হত্যার তদন্তের সব দিক স্পষ্ট হতে না হতেই আরও এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদায়। এবার ঘটনা চাঁচল ২ ব্লকের মালতিপুর এলাকায়। বুধবার গভীর রাতে এক ইঁটভাটায় গলায় ওড়না জড়ানো এক যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। অন্যত্র কোথাও শারিরীক নির্যাতন করে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
মৃত যুবতীর দেহ এখনো শনাক্ত করা যায়নি বলে খবর। পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছেন যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে চাঁচল থানার পুলিশ আধিকারিক নাইট সুপার ভিশন ডিউটি করার সময় চাঁচল ২ ব্লকের গৌরসন্দা এলাকায় হিরো ইট ভাটার কাছে ওই যুবতীর মৃত দেহটিকে দেখতে পায়। ঘটনাস্থল থেকে দেহটিকে উদ্ধার করে পুলিশ মালতিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে চাঁচল মহকুমা পুলিশি আধিকারিক সজল কান্তি বিশ্বাস ও চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মালতিপুর হাসপাতালে যায়।

There is no slider selected or the slider was deleted.

এদিন মৃত দেহটিকে হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এবিষয়ে পুলিশ আরও জানান, ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান। কারণ তার গলায় একটি ওরনা পাওয়া গেছে। এবং যুবতীকে অন্যত্র কোথাও নির্যাতন করে খুন করে ওই স্থানে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ওই যুবতীর আনুমানিক বয়স প্রায় থেকে ৩৫-৩৯ বছর।

There is no slider selected or the slider was deleted.