হুগলি,৭ ডিসেম্বর:- মাছের আরতের পিছনে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। শনিবার দুপুর তিনটে নাগাদ বিষয়টি সকলের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার মাছের আড়তের পিছনদিকে গঙ্গাপার মূলত আড়তদাররা আবর্জনা ফেলার জন্য ব্যাবহার করে। ব্যাবহার হওয়া মাছ রাখার জন্য বহু থার্মোকলের বাক্স সেকানে ফেলে দেওয়া হয় । অনুমান করা হচ্ছে সেই পাহার প্রমান গারবেজে কোনভাবে আগুন লাগে। যা ভয়াবহ আকার ধারন করতেই সকলের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় একটি দমকলের ইঞ্জিন। বেশকিছুক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এবিষয়ে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন আড়তের পাশের বস্তিতে বহু মানুষের বসবাস। সুতরাং বলেন ওই এলাকায় নোংরা ফেলা ঠিক নয়। আমি এবিষয়ে আড়তদারদের সাথে কথা বলবো।
Related Articles
অল্পের জন্য রক্ষা হুগলির দম্পতির! মুম্বই যাচ্ছিলেন তাঁরা।
হুগলি, ৩০ জুলাই:- হাওড়া গামী মুম্বই এক্সপ্রেসে যাত্রী ছিলেন হুগলির খামারগাছির দম্পতি। শ্যামাপ্রসাদ হালদার ও অঞ্জনা হালদার। তাদের বাড়ি হুগলির বলাগড়ের খামারগাছি মুক্তকেশি তলায়।অঞ্জনা হালদার চন্দননগর কমিশনারেটে কর্মরত।তার চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন। ট্রেন দূর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়ে পরেন যাত্রীদের পরিবার। শ্যামা প্রসাদ বাবুর দাদা রামপ্রসাদ হালদার জানান, দূর্ঘটনা পর তাকে ফোন করে খবর দেন তার […]
করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার।
কলকাতা , ১০ সেপ্টেম্বর:- কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা করোনায় আক্রান্ত হয়েছেন । বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই সামান্য অসুস্থতা বোধ করছিলেন অনুজ শর্মা। সামান্য জ্বর ছিল। তাই বুধবার করোনা পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এর […]
কালোবাজারি হচ্ছে কিনা জানতে শহরের বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
হাওড়া, ২৩ অক্টোবর:- নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও আনাজের দাম বাড়ছে হু হু করে। এর কারণ অনুসন্ধান করতে অভিযানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। হাওড়া সদর এলাকায় বিভিন্ন বাজার যেমন কালিবাবু বাজার, হাওড়া স্টেশন সংলগ্ন পাইকারি বাজার সহ লিলুয়ার বাজারে এরা অভিযান চালায়। কলকাতার ভবানী ভবন থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল এসে সার্ভে করেন। জিনিসপত্রের দাম খতিয়ে […]








