অঞ্জন চট্টোপাধ্যায়,৭ ডিসেম্বর:- আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করে এবারের আই লিগ অভিযান শুরু করার পর রবিবার, ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষ চার্চিল, তাই লিগের প্রথম হোম ম্যাচ নিয়ে বেশ সতর্ক কিবু বাহিনী। কিছুটা চাপেও আছেন কোচ। দলের সঙ্গে নংডম্বা নাওরেম অনুশীলন করেছেন। তবে তাঁকে চার্চিলের বিরুদ্ধে খেলানো হবে কিনা তা স্পষ্ট করে জানালেন না বাগান কোচ কিবু ভিকুনা। পাশাপাশি আইজলের বিরুদ্ধে সালভা চামরোকে পরিবর্ত হিসাবে নামানো হয়। কিন্তু চার্চিল তুলনামূলক শক্তিশালী ও ওদের দীর্ঘকায় ডিফেন্ডার আছে। তাই লিগে প্রথম জয়ের জন্য সুহের ও চামরোর সঙ্গে তৃতীয় স্ট্রাইকার হিসাবে শুভ ঘোষকেও নামানো হতে পারে।
এই মরশুমে ডুরান্ড কাপ ও কলকাতা লিগে শ্যামনগরের এই তরুণ স্ট্রাইকার দারুন খেলেন। বিএসএসের বিরুদ্ধে তাঁর গোলেই জেতে মোহনবাগান। সাংবাদিক সম্মেলনেও শুভ ঘোষকে দরাজ সার্টিফিকেট দিয়ে কিবু জানালেন, “শুভ দারুণ স্ট্রাইকার। ওরমধ্যে গোল করার যে খিদেটা আছে, তা উপলব্ধি করতে পারি। তবে কাল কী হবে, ওকে নামাবো কিনা এখন বলতে পারছি না।” শুভকে সার্টিফিকেট দিলেও সুহের ও সালভা চামরোকে নিয়ে কিবুর কিন্তু চাপ থাকছেই। এই দুজনেরই ধারাবাহিকতার অভাব আছে, গোল মিসও করেন। তাই চাপটা কার্যত স্বীকার করে নিয়েই কিবু জানালেন, “চাপ তো থাকবেই। মোহনবাগানের কোচিং করানোই চাপের। এটা নতুন কিছু নয়। তাই চাপ কাটার মত পারফরম্যান্স করতে হবে।” অন্যদিকে চার্চিলে যেমন প্লাজা, দাউডা সিসের মত স্ট্রাইকার আছেন, তেমন ওদের ডিফেন্ডাররাও বেশ ভাল। প্লাজাদের আটকাতে ফ্রান মোরান্তে, গুরজিন্দর, জোসেবাদের ভাল পরীক্ষাই দিতে হবে। বিপক্ষকে নিয়ে কিবুও বলছিলেন, “অন্যতম সেরা স্ত্রাইকিং লাইন, দল হিসাবেও দুরন্ত। তবে আমরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব।” কল্যাণী মাঠে গিয়ে খেলা সমস্যার হতে পারে বলে জানিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো। কিবু কিন্তু তেমনটা মোটেও না বলে জানালেন, “এটা একটা আউটিং’র মত। তবে আমি মজা করে কথাটা বললেও ম্যাচটা জিততেই চাইব। কলকাতা লিগে যা দেখেছিলাম, শুনলাম কল্যাণীর মাঠটা আরও ভাল হয়েছে।” চার্চিলে প্লাজা তো আছেনই। সঙ্গে খালিফল হাসান, আবু বাকার, রবার্ট প্রাইমাস, দাউডা সিসের মত ফুটবাররা আছেন। ওদের আর্জেন্টাইন কোচ বার্নাডো তাবারেজ আই লিগ শুরুর মাত্র চারদিন আগে দলের দায়িত্ব নিয়েছেন। তা সত্ত্বেও পাঞ্জাব এফসিকে ৩ গোলে হারায় চার্চিল। অ্যাওয়ে ম্যাচে সাধারণত কোচরা ১ পয়েন্ট পাওয়ার কথা বলেন। বার্নাডো কিন্তু মোহনবাগানকে সমীহ করলেও পুরো পয়েন্ট পাওয়ার কথাই বলছেন।Related Articles
ভোটে শান্তি – শৃংখলা বজায় রাখতে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্য সচিবের।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে আসন্ন তিন বিধানসভা আসনের ভোট ও উপনির্বাচন পর্বে হিংসা রুখতে সব রকমের প্রস্তুতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার ভোটের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী। সেখানেই তিনি এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। […]
শচীনকে ফের নয়া চ্যালেঞ্জ যুবরাজের! কী চ্যালেঞ্জ দেখে নিন ।
স্পোর্টস ডেস্ক, ১ জুন:- লকডাউন আবহে চলতি মাসের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তাঁর জাতীয় দলের তিন সতীর্থকে ‘কিপ ইট আপ’ চ্যালেঞ্জে স্বাগত জানিয়ে ছিলেন যুবরাজ সিং। ভিডিওতে ক্রস ব্যাট হাতে একটি ক্রিকেট বল নিয়ে জাগলিং করতে দেখা গিয়েছিল প্রাক্তন তারকা ব্যাটসম্যানকে। নিজের জাগলিং শেষ হলে ভিডিও শেষে রোহিত শর্মা, শচীন তেন্ডুলকর […]
এবার কার্তিক পুজোর বাজনা বাজলো।
হুগলি, ১৬ নভেম্বর:- উদ্বোধন হয়ে গেলো সাহাগঞ্জ ও বাঁশবেড়িয়া কার্তিক পুজোর গাইড ম্যাপ। উদ্বোধন করলেন স্বপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভা র পৌর প্রধাণ আদিত্য নিয়োগী, উপপ্রধান শিল্পী চ্যাটার্জী হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ পুলিশ আধিকারিকরা। ৩৫০ বছরের বেশী সময়ের বেশী বাঁশবেরিয়ার কার্তিক পূজো। কেন্দ্রীয় কমিটির উদ্যোগ এ ২০ তারিখে শোভাযাত্রা। […]










