হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ১০০জন রক্তদাতা রক্তদান করেন।
Related Articles
চন্দননগরের ডাকাতির ঘটনায় তিন দুস্কৃতিকে দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত।
হুগলি, ১৭ জুলাই:- ২১শে সেপ্টেম্বর, ২০২১ সালে দিন দুপুরে চন্দননগরে একটি বেসরকারি ব্যাংক সংস্থায় গ্রাহক সেজে দুঃসাহসিক ডাকাতি ও গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল চাঞ্চল্য। সেইদিনই চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর থানার পুলিশ দুঃসাহসিক ডাকাত দলকে মধ্যে তিনজনকে ধরতে সক্ষম হয়। সেই সময় তদন্তে উঠে আসে যে তিনজনেরই ভিন রাজ্যের বাসিন্দা। ওরা […]
করোনার কোপে মানবিকতাও , সি,পি,এম নেতার সৌজন্যে ঘরে ফিরলেন বৃদ্ধ।
সুদীপ দাস , ২০ আগস্ট:- সচেতনতা নয় , অমানবিক হলেই রক্ষে মিলবে করোনা থেকে , বর্তমানে এই মর্মেই ব্রতী হয়েছে বেশীরভাগ মানুষ । তাইতো প্রতিনিয়ত সরকারী সচেতনতার পরও রোগের পাশাপাশি সামাজিকভাবে রুগীকেও ঘৃণা করা চলছে । সেই ঘৃণারই বলি হয়ে সারারাত নর্দমায় পরে রইলেন সত্তোরোর্দ্ধ এক বৃদ্ধ । চুঁচুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার নিত্যমঠ […]
বৃহস্পতিবার কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ পদ প্রার্থীদের নাম ঘোষণা।
কলকাতা, ২২ ডিসেম্বর:- নব নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে বৈঠকের পর বৃহস্পতিবার কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ পদ প্রার্থীদের নাম ঘোষণা হবে। কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিজয়ী প্রার্থীদের মধ্যে থেকে নতুন মেয়র এবং মেয়র পারিষদদের নাম স্থির করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকার […]










