হুগলি,৭ ডিসেম্বর:- গরুর দুধে সোনা আছে কিনা তা নিয়ে বিতর্ক বিস্তর, তবে বর্তমানে সোনার মোড়কে মুড়েছে পিঁয়াজ; প্রকৃতি ও ফড়েদের সন্ত্রাসে পিঁয়াজ যা দাদাগিরি দেখাচ্ছে তাতে যখন তখন বিপদ হতে পারে! তাই কোন ঝক্কি না নিয়ে পিঁয়াজের বডিগার্ড হিসাবে রাতপাহারা দিচ্ছে চাষীভাইরা। এই প্রথমবার এমনই ঘটনায় যথেষ্ট সাড়া পড়েছে পান্ডুয়া ব্লকের খন্যানের আবীরা গ্রামে। এই এলাকার পিঁয়াজ চাষী দীপক দাস, ভাষ্কররা দাসরা এখন নাওয়া-খাওয়া ভূলে রাত জেগে জমিতে পিঁয়াজ পাহারা দিতে ব্যাস্ত। নভেম্বরের প্রথম সপ্তাহেই এই এলাকায় বীজপেঁয়াজের চাষ শুরু হয়। যেই পেঁয়াজ মাটিতে পুঁতলে পেঁয়াজ থেকে বেরনো কলির মাথায় যে ফুল ফোটে সেই ফুল থেকেই পাওয়া বীজ দিয়ে নতুন পেঁয়াজ চারা তৈরী হয়।
সেই বীজ আমাদের রাজ্য তো বটেই রাজ্যের বাইরেও পেঁয়াজ চাষের জন্য রপ্তানী করা হয়। খন্যান এলাকায় মূলতঃ বড় সাইজের পেঁয়াজ দিয়ে উন্নত মানের বীজ তৈরী হয়। দিন দুয়েক আগে সেই পেঁয়াজ-ই জমিতে বসানো হয়েছে। যার বাজার দর বর্তমানে প্রায় ১২০ থেকে ১৩০ টাকা কেজি। যে হিসাবে ১ বিঘা জমিতে ২৫মোন পেঁয়াজের দাম ১লক্ষ টাকার মত পরে। এত পরিমান টাকা দিয়ে বীজ পেঁয়াজের চাষ কোনদিন করেনি এখানকার চাষী ভাইরা। পেঁয়াজ চাষী দীপক দাস, ভাষ্কর দাসদের বক্তব্য এর আগে কোনদিন পেঁয়াজের দাম এত বাড়েনি। তাই মানুষের এই সব্জির প্রতি এত লোভ-লালসা তৈরী হয়নি । কিন্তু এবারে পেঁয়াজের বর্ধিত দাম মানুষের লোভ বাড়িয়েছে। ফলে জমি থেকে পেঁয়াজ চুরির আশঙ্কা থাকছেই। তাই বাধ্য হয়ে আমরা রাতের ঘুম ভূলে জমিতে পেঁয়াজ পাহারা দিচ্ছি। এত বড় জমিতে গার্ডের সংখ্যাও বাড়াতে হয় । তাই দুশো টাকা রোজে অতিরিক্ত বডিগার্ড নিতে বাধ্য হচ্ছে তাঁরা। সাধারন মানুষ কিন্তু পেঁয়াজ পাহারার ঘটনায় হতচকিত। তাঁদের বক্তব্য আজব দেশের গজব কাহানি!এতদিন নেতা-মন্ত্রীদের বর্ডিগার্ডের পয়সা আমাদের পকেট থেকে যেতো, এবারে পেঁয়াজের বর্ডিগার্ডের ভাড়াও আমাদেরকেই গুনতে হবে।Related Articles
ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে নুসরাত জাহান ।
বাঁকুড়া , ২৫ মার্চ:- বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে প্রচারে ঝড় তুলল টলিউড অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোড শো করলেন তিনি। এদিনের রোড শো ইন্দাস হাই স্কুল ময়দান থেকে ইন্দাস সিনেমাতলা পর্যন্ত হয় প্রায় দেড় কিলোমিটার […]
প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনযুদ্ধ থামল।
প্রদীপ সাঁতরা ,২৯ এপ্রিল:- লড়াই শেষ। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার বেলা ১১ টার সময় মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত মঙ্গলবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউ তে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৫৩ […]
নিয়োগের দাবিতে ডেপুটেশন দিল টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা।
হাওড়া , ২ সেপ্টেম্বর:- টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়োগ না হওয়ায় বুধবার দুপুরে শিক্ষাভবনে এসে ‘ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দফতরে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এদিন প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বর্ণজিৎ বসু জানান, ২০১৫ সালে টেট পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরবর্তী কালে ডিএলএড প্রশিক্ষণ […]








