বাঁকুড়া , ২৫ মার্চ:- বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে প্রচারে ঝড় তুলল টলিউড অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোড শো করলেন তিনি। এদিনের রোড শো ইন্দাস হাই স্কুল ময়দান থেকে ইন্দাস সিনেমাতলা পর্যন্ত হয় প্রায় দেড় কিলোমিটার অনুষ্ঠিত হয়। রোড শো কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
প্রথম পক্ষের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পুড়িয়ে খুন করার অভিযোগ ডানকুনিতে।
চিরঞ্জিত ঘোষ ,১৪ ডিসেম্বর:- ডানকুনিতে প্রথম পক্ষের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডানকুনি ৯নম্বর রেল গেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দা সঞ্জয় সাউয়ের বিয়ে হয় সুমনা সরকারের(সাউ) সাথে। এলাকাবাসীরা জানান বিয়ের পর থেকেই স্বামীর উপর অত্যাচার চালাতো সুমনা। সঞ্জয় সাউয়ের সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে সম্পর্ক […]
সরকার নির্ধারিত নির্ধারিত ২৫ টাকা মূল্যের আলু বিতরণ কেন্দ্রের উদ্বোধন শেওড়াফুলিতে।
তরুণ মুখোপাধ্যায় , ১৮ অক্টোবর:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের কৃষজ বিপণন দপ্তর এর উদ্যোগে রবিবার সকালে শেওড়াফুলি নেতাজি হাইস্কুল প্রাঙ্গনে সরকার নির্ধারিত নির্ধারিত ২৫ টাকা মূল্যের আলু বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হলো। হুগলি জেলা আর এম সি এবং শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পৌরসদস্য এবং পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষের ব্যবস্থাপনায় […]
আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে হাওড়ার ছাত্রের র্যাঙ্কিং সম্ভাব্য থার্ড।
হাওড়া, ১৪মে:- ফের জয়জয়কার হাওড়ার। আইএসসি দ্বাদশের পরীক্ষায় হাওড়ার শিবপুরের শ্রী অ্যাপার্টমেন্টের বাসিন্দা এমসিকেভি স্কুলের ছাত্র সিদ্ধার্থ কুমার দুগার সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য তৃতীয় র্যাঙ্ক করেছে। ইতিমধ্যেই তার এই সাফল্যে খুশি সকলে। জানা গেছে সে হাওড়া লিলুয়ার এমসিকেভি স্কুলের ছাত্র। অল ইন্ডিয়ায় সে সম্ভাব্য থার্ড র্যাঙ্ক করেছে আইএসসি পরীক্ষায়। কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে। তার প্রাপ্ত […]







