হাওড়া,৭ ডিসেম্বর:- রাত থেকে তিন তিনটি আগুন হাওড়ায়। রাতে আগুন লাগে হাওড়া ময়দানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধান শাখায়। এরপর শনিবার সকালে জোড়া অগ্নিকান্ড হয় হাওড়ায়। আগুন লাগে হাওড়া পুরসভায়। হাওড়া পুরসভার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
এদিনই সকালে ফের আগুন লাগে হাওড়ায়। বালিটিকুরি রামকৃষ্ণপল্লি বারোয়ারিতলায় একটি বাড়ির কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পর এবার পুরসভা। ফের আগুন হাওড়ায়। হাওড়া পুরসভার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।Related Articles
সাত সকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা।
আসানসোল, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সাতসকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। চলছে তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার তিন এলাকাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান।এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও […]
বেহাল রিষড়ার বামুনারী রোড , ক্ষোভ স্থানীয়দের।
হুগলি , ১১ সেপ্টেম্বর:- রিষড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে দিল্লি রোড থেকে রিষড়া স্টেশন যাওয়ার প্রধান রাস্তা বামুনারী রোডটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার এই বেহাল দশায় ক্ষোভ জমেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকলেও কোনো হেলদোল নেই তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের। যদিও জেলাপরিষদ থেকে ৪৫ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বারবার পঞ্চায়েতে জানালেও […]
হসপিটালের বাথরুমে উদ্ধার দুটি সাপ, আতঙ্ক চুঁচুড়ার সদর হাসপাতালে।
হুগলী, ১২ আগস্ট:- ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে দুটি সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালের এমএস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর দুটি সাপ রয়েছে লক্ষ্য করেন এক রোগী। এরপরই ওই রোগী ওয়ার্ডে থাকা সিস্টারদের কে বিষয়টি জানায়। খবর পৌঁছায় ওয়ার্ড মাস্টারের কাছে। ওয়াডমাস্টার খবর দেন পশুপ্রেমিক চন্দন ক্লেমেন্ট সিংকে। খবর পাওয়া […]










