হুগলি,৬ ডিসেম্বর:- গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক(৪৫) । আজ সন্ধ্যায় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে কালনার বেগপাড়া এলাকায়। তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হয় কলকাতায় স্থানান্তরিত করা হয়। কোলকাতায় নিয়ে যাওয়ার পথে তার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ইনসান। ঘটনায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্য পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।Related Articles
বাড়িতে থাকতেও চোরের হাত সাফাই, চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ৮ এপ্রিল:- পরিবারের সবাই দোতলার ঘরে,একতলায় হাত সাফ করে গেলো চোর। চুরি গেলো হীরে, সোনার গহনা ও নগদ টাকা! চুঁচুড়া টালিখোলার সিংহ বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টালিখোলার বাসিন্দা শ্যামল সিংহ সকালে তখনো ঘুম থেকে ওঠেননি। তার স্ত্রী অঞ্জনা সিংহ পুজো করছিলেন। মেয়ে সংযুক্তা স্কুল শিক্ষিকা। তার […]
আরামবাগে আর,পি,এফের স্থায়ী অফিসের অভাবে দুর্ভোগে যাত্রীরা।
হুগলি, ১৭ নভেম্বর:- মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হুগলি জেলার তারকেশ্বর থেকে আরামবাগ পযন্ত প্রথম রেল চলাচল শুরু হয়। তারপর তারকেশ্বর থেকে গোঘাট পযন্ত রেল চলায় খুশি হয় আরামবাগবাসী। তাদের কাছে স্বপ্নের রেল স্টেশন হলো আরামবাগ রেল স্টেশন। কিন্তু এই স্টেশনে যাত্রীরা কোনও বিপদে পড়লে আরপিএফের কাছে অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। না না কোনও অফিসারের জন্য […]
আত্মরক্ষার জন্য যুবমোর্চার কর্মীদের হাতে ত্রিশূল তুলে দিল সাংসদ সৌমিত্র খাঁ।
বাঁকুড়া , ১৭ আগস্ট:- মাথা মুন্ডন করে যজ্ঞি করে বাবা ষাঁড়েশ্বর মহাদেবের কাছে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি এই প্রার্থনা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । পাশাপাশি দলের যুবমোর্চার কর্মীদের হাতে আত্মরক্ষার জন্য তুলে দিলো ত্রিশূল । শ্রাবণের শেষ সোমবারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দলের কর্মীদের নিয়ে হাজির হন বাঁকুড়ার বিষ্ণুপুরের ডিহর গ্রামের প্রাচীন […]








