হাওড়া , ২ সেপ্টেম্বর:- টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়োগ না হওয়ায় বুধবার দুপুরে শিক্ষাভবনে এসে ‘ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দফতরে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এদিন প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বর্ণজিৎ বসু জানান, ২০১৫ সালে টেট পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরবর্তী কালে ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেন। সারা রাজ্যের প্রায় এমন প্রায় বারশো টেট উর্ত্তীর্ণ প্রার্থী আছেন তাঁদের নিয়োগ হয়নি। তিনি আরও জানান, ওই সময় শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা টেট পরীক্ষায় উর্ত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণ থাকবে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু প্রতিশ্রুতিমতো তাঁদের নিয়োগ হয়নি। যদিও পরবর্তীকালে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বর্তমানে তা থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রার্থীই অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের আবেদন, যাতে তিনি প্রতিশ্রুতি পালন করেন। শিক্ষাভবন ছাড়াও এদিন এই মঞ্চের তরফ থেকে জেলাশাসক, দক্ষিণ হাওড়ার বিধায়ক ব্রজমোহন মজুমদার এবং রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের কাছেও তাঁরা ডেপুটেশন দেন বলে তিনি জানান।
Related Articles
বায়ুসেনার পুষ্প বৃষ্টি কোয়ারেন্টাইন সেন্টারে।
সোজাসাপটা ডেস্ক,৩ মে:- রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারের ওপর পুষ্পবৃষ্টি করে করোনা যোদ্ধাদের সম্মান জানাল ভারতীয় বায়ুসেনা। সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। দিল্লি, মুম্বই-সহ দেশের বড় বড় শহরে একাধিক হাসপাতালের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনা। এছাড়া বিভিন্ন হাসপাতালের সামনে সেনার জওয়ানরা ব্যান্ড বাজিয়ে সম্মান জানান। বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও জাগুয়ার বিমান […]
লকেটের গাড়িতে হামলার প্রতিবাদে মগরা থানার সামনে অবরোধ বিজেপি কর্মীদের।
হুগলি, ৭ এপ্রিল:- গতকাল রাতে বাঁশবেড়িয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর গাড়িতে হামলার ঘটনায় হুগলি গ্রামীন পুলিশের ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি প্রার্থী বলাগড় থেকে চুঁচুড়ায় ফিরছিলেন। হঠাৎ তিনি বাঁশবেড়িয়া পুরসভার ১৭ নং ওয়ার্ডে একটি কালী পুজোয় যান। যার কোন তথ্য পুলিশের কাছে ছিল না। সেখানে পুজো দিয়ে […]
করোনার কারণেই কি ভোট বিমুখ কলকাতা দক্ষিণের?
কলকাতা , ২৮ এপ্রিল:- সপ্তম দফার নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে ২৬ শে এপ্রিল। দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ কলকাতা এবং পশ্চিম বর্ধমানের ভোট গ্রহণ হয়েছে। ভোটগ্রহণের প্রাথমিক ক্ষেত্রে অন্যান্য জেলা থেকে বিশ্ব অনেকটাই পিছিয়ে ছিল দক্ষিণ কলকাতার বিধানসভা গুলি। সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দক্ষিণ কলকাতায় সামগ্রিক ভোটদানের হার ছিলো ১৩.০৯% , সকাল এগারোটা পর্যন্ত […]







