অঞ্জন চট্টোপাধ্যায়,৪ ডিসেম্বর:- পিছিয়ে পরেও সমতা ফেরাল ইস্টবেঙ্গল। বুধবার কল্যাণীতে আই লিগের প্রথম হোম ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া’র লাল-হলুদ ব্রিগেড। ৩২ মিনিটে কাশিম আইদারা ও মেহতাব সিংহের তালমেলের অভাবের সুযোগ নিয়ে জোরালো শটে গোল করেন ক্রিজো। বক্সের উপর থেকে মেহতাব’কে কার্যত বোকা বানিয়ে আউট সাইড ডজ করে ইনসুইং শটে কাটিয়ে গোল করেন আইভোরি কোস্টের এই স্ট্রাইকার। এরপর অজস্র গোলের সুযোগ আদায় করে নিলেও মার্কোস জিমেনেস দেলা এসপাদা, জুয়ান মেরা, মেহতাব সিং’রা গোলের মুখ খুলতে ব্যর্থ হন। তবে গোলের লকগেট খোলার জন্য ডানপ্রান্তে দুটো বদল করেন স্প্যানিশ কোচ। ৭০ মিনিটে কমলপ্রীত ও পিন্টু মাহাতা’কে তুলে নিয়ে যথাক্রমে সামাদ আলি মল্লিক ও অভিজিৎ সরকার’কে মাঠে নামানো হয়।
আর এরপরেই আসে সেই কাঙ্খিত মুহূর্ত। ৭৬ মিনিটে বাঁদিক থেকে জুয়ান মেরা’র গোড়ানো সেন্টার থেকে মার্কোস পায়ের হালকা টোকায় গোল করে যান। সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এর আগে প্রথমার্ধে অবশ্য লাল-হলুদের একটি গোল লাইন সেভ হয়। জুয়ান মেরা’র কর্ণার থেকে কাশিম হেড করলেও, গোল লাইন সেভ করেন রিয়াল কাশ্মীরের ব্রিটিশ ফুটবলার কালাম হিগানবোথাম। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে ইস্টবেঙ্গল। তবে পাল্টা আক্রমণের ঝড় তুলে লাল-হলুদের ঘর থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল রিয়াল কাশ্মীর।Related Articles
বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের মধ্যে ব্যাপক মারামারি।
দ:২৪পরগনা,৩ মার্চ:- পুলিশ আটকাতে গেলে পুলিশকে মারধোর। বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সাব জেলার শ্যামল চক্রবর্তী আহত হয়েছে। ভিতরে চলছে ব্যাপক ভাঙচুর। বাইরে থেকে প্রচুর পুলিশ এলেও এখনও তারা ভিতর ঢুকতে পারিনি। ভেতর থেকে বাইরের দিকে ছোড়া হচ্ছে পাথর ঘটনাস্থলে এসেছে বারুইপুর পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন বারুইপুর সংশোধনাগার এর […]
পুকুরে সদ্যোজাতের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া , ২৯ নভেম্বর:- পুকুরে ভাসছে সদ্যোজাত এক শিশু পুত্রের দেহ। ব্যাপক চাঞ্চল্য হাওড়ার বাকসাড়া নবনারীতলা এলাকায়। হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাকসাড়া নবনারীতলা এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার এক সদ্যোজাত পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ওই শিশুটির দেহ স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশকে খবর দেওয়া […]
কৃষাণ সন্মান নিধি প্রকল্পে দ্রুত কৃষকদের সুবিধার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ মে:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের দ্রুত সুবিধা প্রদানের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, তা এখনও পূরণ হয়নি বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এই প্রকল্পে ২১.৭৯ লাখ কৃষক ওই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য নাম […]







