সোজাসাপটা ডেস্ক,৪ ডিসেম্বর:- দীর্ঘদিন ছুটি না মেলায় মানসিক অবসাদে ছত্রিশগড়ের নারাযানপুর জেলার বস্তারে নিজের ৫ সহকর্মীকে গুলি করে হত্যা করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী ITBT এর ৪৫ নম্বর ব্যাটালিয়ন এর জওয়ান মাসুদুল রহমান।বুধবার দুপুরে নদীয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে এই খবর পৌঁছাতেই শোকের ছায়া মাসুদুল এর পরিবার ও গ্রামে।সূত্রের খবর,নদীয়ার নাকাশিপাড়া থানার বিল কুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান(৩৩) ২০০৮ সালে ITBT তে যোগদান করে।বর্তমানে ছত্রিশগড়ের নারায়ণপুর জেলার বস্তারে কর্মরত ছিল।অভিযোগ,দীর্ঘ এক বছর যাবৎ কোনো ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিল মাসুদুল।
অভিযোগ,বুধবার এই নিয়ে তার কিছু সহকর্মীর সাথে বচসা হয়,তার পরই সে তার ৫ সহকর্মীকে গুলি করে নিজেও আত্মঘাতী হয়।পরিবার সূত্রে খবর,গত ১০ দিন আগে ফোনে মায়ের সাথে কথা হয়েছিল মাসুদুল এর।তখন পরিবারের তরফে বিয়ের জন্য তাকে বাড়ী আসার কথা জানিয়ে ছিল মা।কিন্তু আবেদন জানিয়েও ছুটি পাচ্ছে না বলে বাড়ীতে জানিয়েছিল মাসুদুল।আর তার পরই বুধবার বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছায়।তবে সে কেন আরও ৫ জনকে হত্যা করলো সেই বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।Related Articles
আলোর শহর চন্দননগর ।
প্রদীপ বসু , ৮ নভেম্বর:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর শহর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকা যেমন মানকুন্ডু, ভদ্রেশ্বর, সহ সমগ্র অঞ্চল আলোর অপূর্ব কারুকার্যে সজ্জিত হয়। পূজার এই সময়ে […]
আজ উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলা মায়ের স্নানযাত্রা। সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- আজ মঙ্গলবার মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে উত্তর হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরায়। কোন অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি রাখবেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। এর পাশাপাশি সালকিয়া বাঁধাঘাট চত্বর সহ উত্তর […]
বাইরে থেকে বই এনেও এবার থেকে পড়া যাবে সরকারি গ্রন্থাগারে।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- এবার বাইরে থেকে বই এনেও পড়া যাবে সরকারি গ্রন্থাগারে। ছাত্রছাত্রীদের এই সুযোগ দিতে রাজ্যের সব গ্রন্থাগারে তৈরি হচ্ছে ‘রিড ইয়োর ওন বুক কর্নার’। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বহু ছাত্রছাত্রী বাড়িতে নিজের পড়াশোনা করার মত কোনও জায়গা নেই। শহরাঞ্চলের বস্তির পরিবারগুলিতে একটি করেই ঘর থাকে। গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলিরও এক অবস্থা। এসব পরিবারের ছেলে […]









