হুগলি,৪ ডিসেম্বর:- দপ্তরের কর্মী ছুটিতে আর সেই কারণেই পরিষেবা থেকে ব্যাহত গ্রাহকরা। না এটা কোন বেসরকারি সংস্থা নয় এটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাকঘর। হ্যাঁ ঠিক এটাই ঘটছে চুঁচুড়া থানার অন্তর্গত বুড়োশিবতলা ডাকঘরে। প্রসঙ্গত গত সোমবার থেকে ছুটিতে গেছেন এই ডাকঘরের পি এ রুপম ঘোষ আর তারপর থেকেই গ্রাহকদের এই ভোগান্তি। এই বুড়োশিবতলা ডাকঘরে মোট স্থায়ী কর্মীসংখ্যা মাত্র দুজন। একজন হলেন পি এ রুপম ঘোষ আর অপরজন পোস্টমাস্টার প্রণব কর্মী। আর রুপম বাবু ছুটিতে যাওয়ায় পোস্ট অফিস খোলা থাকলেও বন্ধ পোস্ট অফিসের সব কাজ। এই ঘটনায় আজ পোস্ট অফিসে আসা গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন।
সাধন ঘোষ নামে এক গ্রাহক আজ তার ফিক্স ডিপোজিট এর টাকা তুলতে এসে জানতে পারে সেই ঘটনা। এরপরই তিনি ক্ষোভে ফেটে পড়েন। তার প্রশ্ন যদি কোন সরকারি কর্মী ছুটিতে যায় তার জন্য কি গ্রাহকদের এভাবে ভুগতে হবে? অন্যদিকে অন্য এক গ্রাহক গৃহবধূ পাপিয়া ঘোষ তার পারিবারিক দরকারে টাকা তুলতে এসে টাকা না পেয়ে আমাদের ক্যামেরার সামনে ক্ষোভ উপরে দেন। তিনি জানান প্রথমে তো তিনি গেলে বলা হয় ইন্টারনেট এর লিংক নেই তাই এক সপ্তাহ পরে আসতে। তারপর তিনি জিজ্ঞাসা করেন এক সপ্তাহ ধরে লিংক আসবে না? তখন পোস্ট মাস্টার জানান ডাকঘরে কোন কর্মী না থাকায় পরিষেবা বন্ধ। অন্যদিকে এই প্রসঙ্গে পোস্টমাস্টার প্রণব কর্মীর বক্তব্য রুপম বাবু তার দপ্তরে জানিয়েই ছুটি নিয়েছেন। তবে এ বিষয়ে উচ্চ কর্তৃপক্ষ কোন লোক না পাঠানোয় পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা। তার বক্তব্য এই সমস্ত লেনদেনের পাসওয়ার্ডটি তার জানা নেই তাই তিনি সেই কাজটি করতে পারছেন না। সবশেষে গ্রাহকদের একটাই প্রশ্ন তাহলে কি সরকারি দফতরের কর্মীরা ছুটিতে গেলে এভাবেই ভুগতে হবে গ্রাহকদের?Related Articles
নিজেকে সেরা প্রমাণ করতে বিশ্বকাপ জেতার দরকার পড়বে না ক্রেসপো।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৩ ডিসেম্বর:- ১৫ ডিসেম্বর কলকাতায় হতে চলেছে টাটা স্টিলের ২৫ কিলোমিটার ম্যারাথন। এই ম্যারাথনেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে শুক্রবার কলকাতায় এলেন ক্রেসপো। এর আগেও ভারতে এসেছেন তিনি। তাই ফুটবল নিয়ে এখানকার প্যাশন ক্রেসপো জানেন। বলছিলেন, ভারত থেকে যখনই ডাক আসবে, তখনই তিনি এখানে আসবেন, “আমার এখানকার দুটো টুর্নামেন্টের কথা মনে আছে। একটা আইএসএল, আর একটা […]
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা ভারত সেবাশ্রম সঙ্ঘের।
কলকাতা, ৫ নভেম্বর:- ছাত্রাবস্থা থেকেই ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বন্যা, খরা বা যা কোনো ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে সঙ্ঘের সন্নাসীদের সঙ্গে সেবা কাজে ঝাঁপিয়ে পড়তেন তিনি। সুব্রতবাবুর চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকদের মধ্যেও। সঙ্ঘের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতার […]
২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন করোনায় আক্রান্ত , আজ থেকে কলকাতা ও হাওড়ায় র্যাপিড টেস্ট শুরু হয়েছে – মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া,২০ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যাক্তিদের বাদ দিয়ে এই মূহূর্তে ২৪৫ জন সংক্রমিত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলে মুখ্যসচিব রাজীব সিনহা আদ নবান্নে জানিয়েছেন।বিশেষজ্ঞ কমিটি নতুন করে কোন রিপোর্ট না দেওয়ায় রাজ্যে করোনা মৃতের সংখ্যা ১২ই রয়েছে বলে […]







