প্রদীপ সাঁতরা,২৭ নভেম্বর:- ৬ দফা দাবী জানিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন আদিবাসীদের সংগঠন আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা। প্রসঙ্গত উল্লেখ যে অলচিকি ভাষায় পঠন পাঠন চালুর দাবী সহ শিক্ষা সমন্ধীয় একাধিক দাবী আদায়ে আদিবাসীদের সংগঠনগুলি আন্দোলন চালিয়ে আসছিল। বুধবার আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা-র ডাকে আদিবাসী জাতিভুক্ত শতাধিক মানুষ মিছিল করে বালুরঘাট শহরের থানা মোড় এলাকার দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের অফিসের সামনে জমায়েত করে এবং প্রতিনিধি আকারে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। আন্দোলরত সংগঠনের দাবী জেলার সাঁওতাল অধ্যুষিত এলাকায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শ্রেণীতে অলচিকি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে এবং সাঁওতালি স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। আদিবাসী সংগঠনের এই ডেপুটেশন ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারনে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ কর্মী এদিন মোতায়ন ছিল জেলা শাসকের অফিস চত্বরে।আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা-র দক্ষিণ দিনাজপুর জেলার যুগ্ম সম্পাদক রবি হাসদা এদিন প্রশাসনের বিরুদ্ধে ভুয়ো এস.টি সার্টিফিকেট প্রদান করার অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি ভুয়ো সার্টিফিকেট ক্যানসেল করার পর সিস না করার কারনে ঐ সার্টিফিকেট জেরক্স করে ফের নতুন করে এস.টি সার্টিফিকেট বের করার চালাকি সিস্টেম বন্ধের দাবী তোলেন। আন্দোলনরত সংগঠনটির এও অভিযোগ চলতি বছরের গত ১০-ই জানুয়ারি বিষয়গুলি নিয়ে অভিযোগ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
Related Articles
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।
হাওড়া, ১২ জানুয়ারি:- বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও ৩৯তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল সাড়ে ৯টা থেকে হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। আজ বিবেকানন্দের আবির্ভাব দিবস […]
ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের আর্থিক সুরক্ষা দিতে পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিলো সরকার।
নবান্ন,হাওড়া,১৭এপ্রিল:- বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের কিছুটা আর্থিক সুরক্ষা দিতে রাজ্য সরকার স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে এই কথা জানিয়েছেন। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন […]
হুডখোলা গাড়িতে প্রচার, বালিতে জনসংযোগ যাত্রা প্রসূনের।
হাওড়া, ৯ এপ্রিল:- বালিতে প্রচারে নেমে জনসংযোগ যাত্রা করলেন হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার টিম একটা পরিবারের মতো। চতুর্থবারের জন্য নির্বাচনের ময়দানে নেমে যেভাবে প্রত্যেকের থেকে সহযোগিতা পাচ্ছি তাতে আমি অভিভূত। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। মঙ্গলবার সকালে বালিখাল জেটিয়াবাড়ি এলাকা থেকে ভোট প্রচারে নামেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের […]










