নবান্ন,হাওড়া,১৭এপ্রিল:- বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের কিছুটা আর্থিক সুরক্ষা দিতে রাজ্য সরকার স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে এই কথা জানিয়েছেন। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন করলে তার যাবতীয় তথ্য ২৪ ঘন্টার মধ্যে যাচাই করে প্রশাসনের তরফে অনুমতি দিলে শ্রমিকের ব্যাংক একাউন্টে এক হাজার টাকা পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর ফলে ভিন রাজ্যে আটকে থাকা রাজ্যের প্রায় ২লক্ষ শ্রমিক উপকৃত হবেন ।মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে জেলা ও রাজ্যস্তরে কর্মরত সাংবাদিকদের ও বিশেষ বীমার আওতায় আনার কথা ঘোষণা করেন আগামী ৩১ শে মে পর্যন্ত সাংবাদিক ও তার পরিবার এই সুবিধা পাবেন বলে তিনি জানিয়েছেন । সংক্রমণ প্রতিরোধে আগামী উনিশে মে পর্যন্ত সামাজিক দূরত্ব সহ কিছু নিয়ম মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
Related Articles
মান্ধাতা আমলে বদলে নতুন পাইপ লাইন বসানোর প্রক্রিয়া শুরু মধ্য হাওড়ায়।
হাওড়া, ১৩ ডিসেম্বর:- মধ্য হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সমস্যা মেটাতে এবার তৎপর হলো পুরসভা। মান্ধাতা আমলের পরিকাঠামোর খোলনলচে বদলে নতুন পাইপ লাইন বসানোর প্রক্রিয়া শুরু হলো। জলের পাইপ মেরামতি করে পুরবাসীর সমস্যা দূর করতে উদ্যোগী হয়েছে তারা। পুরসভা এলাকার ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে পুরসভার জল বিভাগের তরফে প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে পুরসভার […]
গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক এর।
হুগলি,৬ ডিসেম্বর:- গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক(৪৫) । আজ সন্ধ্যায় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে কালনার বেগপাড়া এলাকায়। তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। […]
বাংলার ই-রিক্সা পাড়ি দিচ্ছে এবার আফ্রিকা।
হুগলি, ২ অক্টোবর:- বাংলার ই-রিক্সা পারি দিচ্ছে আফ্রিকা। হুগলির সুগন্ধায় তৈরী ই-রিক্সা চলবে ঘানার রাস্তায়। সম্প্রতি লগ্নি আনতে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে গিয়ে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন মেদিনীপুরে তৈরী হবে ইস্পাত কারখানা। কর্মসংস্থান হবে বাংলায়।তা নিয়ে নানা কথা ওঠে। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর আর তেমন বলার মত কোনো বড় শিল্প রাজ্যে আসেনি বলে […]








