সোজাসাপটা ডেস্ক,২৭ নভেম্বর:- রাত পোহালেই তিন বিধানসভা উপনির্বাচনের গণনা। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে থাকছে দুটি করে কাউন্টিং হল। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী। মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সেখানে রাজ্য পুলিশ কোনভাবেই প্রবেশ করতে পারবে না। এমন নির্দেশিকাই দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশের একটি দল। দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা। আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলগুলি ক্যাম্প করলে তা করতে হবে ২০০ মিটারের বাইরে। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট। যিনি ভোট গণনা কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখেই ভেতরে যাওয়ার অনুমতি দেবেন। এই দ্বিতীয় বেস্ট নিচেই থাকবে মিডিয়া সেন্টার। ভোট গণনা কর্মী এবং এজেন্ট ছাড়া কেউই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবে না। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনটি কাউন্টিং সেন্টারের দুটি করে হলে থাকছে বেশকিছু টেবিল। কালিয়াগঞ্জে থাকবে কুড়িটি টেবিল। করিমপুর টেবিল থাকবে ১৭ টি। আর খড়্গপুরে থাকবে ১৬ টি টেবিল। কালিয়াগঞ্জ এ ভোট গণনা হবে ১০ রাউন্ড। করিমপুরে হবে ১৪ রাউন্ড। আর খড়্গপুরে ১৬ রাউন্ড শেষে জানা যাবে ভোটের ফল। প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে VVPAT গণনা হবে বলে কমিশন সূত্রে খবর।
Related Articles
প্রায় ৫ কোটি টাকা মূল্যের হেরোইন সহ গ্রেপ্তার মহিলা, গোলাবাড়িতে চাঞ্চল্য।
হাওড়া, ১৪ জুন:- এবার হাওড়ায় হেরোইন সহ গ্রেপ্তার এক মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংগস রোডে। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য মাদক আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত মহিলার নাম মনু শেখ (৫৭)। তার বাড়ি ক্যানিং এর জীবনতলায়। ধৃতের কাছ থেকে ১,৩২০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত […]
ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ক্ষতিপূরণের ব্যবস্থার অগ্রাধিকার দিচ্ছে সরকার।
কলকাতা, ১৭ জুন:- রাজ্যের মৎস্য দপ্তর সাম্প্রতিক ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ভেসে যাওয়া মাছের আড়ৎ ভেঙে পড়া ট্রলার এবং নৌকোর জন্য ক্ষতিকর ক্ষতিপূরণের ব্যবস্থা করাকেই অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি বর্তমান করোনা আবহে রক্তের অভাব দূর করতে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে বলে মৎস্য মন্ত্রী অখিল গিরির জানিয়েছেন। তিনি বলেন […]
১৭ই ডিসেম্বর কলকাতায় পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলকাতা , ২৮ নভেম্বর:- স্থগিত হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকের নতুন দিন ঘোষণা হল। কলকাতায় ওই বৈঠক ১৭ ডিসেম্বর হবে স্থির হয়েছে। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। পর্ষদের চেয়ারম্যান হিসেবে এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থাকবেন। ওডিশার মুখ্যমন্ত্রী […]










