মালদা,২৬ নভেম্বর:- লরি ও গ্যাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচক থানার পুরাতন বাবু ঘাটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে । ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মঙ্গলবার ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ কালিয়াচক থানার পুরাতন বাবু ঘাটের কাছে 34 নম্বর জাতীয় সড়কে ফারাক্কার দিক থেকে আসা একটি গ্যাসের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মালদা থেকে ফারাক্কার দিকে যাওয়া ১৪চাকার লরি । নিমেষেই লরিতে আগুন লেগে যায় । লরির খালাসিকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি । আগুনের তীব্রতা এতটাই ছিল যে আহত অবস্থায় লরির চালক ঝলসে যায় । ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর । স্থানীয় বাসিন্দারা জানান ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনা । তবে শীতের সময় জাতীয় সড়ক কতৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না করলে এই ধরণের দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা । ঘটনার খবর পেয়ে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ । পৌঁছায় দমকলের একটি ইঞ্জিনও । লরির আগুন নিয়ন্ত্রণে আনার পরে মৃত অবস্থায় বের করা হয় লরির চালককে । আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । জানা গেছে মৃত লরির চালকের নাম আশরাফুল শেখ বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে ঠিক কি কারনে এই দুর্ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
Related Articles
টাকা নিয়ে আবাস যোজনার বাড়ি না দেওয়ায় গাছে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীদের।
পূর্ব মেদিনীপুর, ২৪ ডিসেম্বর:- পূর্ব মেদিনীপুরের উত্তর মির্জাপুর গ্রামে এক ব্যক্তিকে ধরে গাছে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা। মারধরের কারণ জানতে চাওয়ায় গ্রামবাসীদের অভিযোগ উক্ত ব্যক্তি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিত, শুধু বাড়ি নয় শৌচাগার প্রভৃতি তৈরিতেও লিস্টে নাম আসার প্রতিশ্রুতি দিয়ে টাকা পাইয়ে দেওয়ার নাম করে টাকা লুটতো। অভিযুক্ত ব্যক্তিকে […]
শিলিগুড়ি বাতাসির সতীষচন্দ্র চা বাগানে আটকে পড়ল ১৪টি হাতি ও হস্তিসাবক
দার্জিলিং,৩ ডিসেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের দিলসারামের সতীষচন্দ্র চা বাগানে আটকে পড়ল ১৪ টি হাতি ও হস্তিসাবক। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায় । জানা গিয়েছে সোমবার রাতে ৪০টি হাতি ও হস্তিসাবক টুকরিয়াঝার জঙ্গল থেকে খাবারের উদ্দেশ্য বাতাসির লোকালয়ে ঢুকে। এরপর ৪০ টি হাতির মধ্যে ২৬টি জঙ্গলে চলে গেলেও ১৪টি হাতি ও […]
কোভিডে দৈনিক সংক্রমণ বাড়ছে হাওড়ায়।
হাওড়া , ৬ অক্টোবর:- হাওড়ায় বেড়ছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত প্রায় এক মাস ধরে দৈনিক সংক্রমণ একশোর আশেপাশে থাকলেও গত কয়েকদিন আগে পর্যন্ত তা দৈনিক ১৭৫ এর আশেপাশে থাকছে। আগস্ট মাসের চতুর্থ সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দৈনিক সংক্রমণ একশোর কাছাকাছি ছিল। এমনকি একশোর নিচেও নেমেছিল একদিন। তারপর আবার সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ […]







