হাওড়া,২৬ নভেম্বর:- হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী মাতৃবিয়োগ হয়েছে গত ১৪ নভেম্বর। আজ মঙ্গলবার ছিল তাঁর মায়ের পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এদিন দুপুরে রথীন চক্রবর্তীর বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকড় এদিন দুপুরে রথীনবাবুর হাওড়ার বাড়িতে আসেন। প্রথমেই তিনি রথীনবাবুর প্রয়াত মা অরুন্ধতীদেবীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন। এরপর বেশ কিছুটা সময় তিনি মেয়র এবং তার পরিবারের সঙ্গে কাটান। সেখানে একান্ত আলাপচারিতায় বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে বলে জানা গেছে। এরপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ডাঃ রথীনবাবুর মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি এখানে এসেছেন। তিনি রথীনবাবুর পরিবারকে তাঁর পক্ষ থেকে সমবেদনা জানিয়ে গেলেন।
Related Articles
আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়কের।
মহেশ্বর চক্রবর্তী, ১৬ আগস্ট:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফ্রম তুলতে এসে অসুস্থ হয়ে পড়ে একজন মহিলা। কোমরে চোট পান।তা দেখে তড়িঘড়ি গোঘাটের বিধায়ক নিজে অ্যাম্বুলেন্স ডেকে স্টেচারে করে হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ ওই মহিলার নাম রেবা রায়। বাড়ি কামারপুকুরের লাহাবাজার এলাকায়। জানা গিয়েছে, গোঘাট দু’নম্বর […]
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় তৈরি হয়েছে বিতর্ক।
কলকাতা , ২৪ ডিসেম্বর:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ওই অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বোলপুর শান্তিনিকেতনের তার আসন্ন সফরের সময় উপাচার্য তার […]
কাজ হারিয়ে ভিনরাজ্য থেকে নিজ গৃহে ফেরাই অপরাধ ,সকলের কাছে বিতাড়িত হলেও সাহারা চুঁচুড়া আরোগ্য।
সুদীপ দাস, ৩ মে:- পরিযায়ী শ্রমিক হওয়া এখন অপরাধ। হাসপাতাল থেকে সুস্থ সাটিফিকেট নিয়ে হোম কোরেন্টিন থাকার কথা বললেও, অনুমতি মিলছে না পাড়ার লোকের কাছে। থানায় গেলে বলে দেয়া হচ্ছে পাড়ার লোক ঢুকতে না দিলে তাদের কিছু করার নেই। এলাকার কাউন্সিলর সেও কোনো কিছুই শুনতে চাইছে না আর পাড়ার লোক ঢুকতে না দিলে তার কিছু […]








