মালদা,২৬ নভেম্বর:- সুখী ট্যাবলেট নিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে ট্রাক সহ চালককে আটক করে পেট্টাপোল থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফের 179 ব্যাটেলিয়ান l সোমবার ভারতীয় একটি ট্রাক বাংলাদেশ পন্য খালি করবার পরে ফাঁকা গাড়িতে করে বাংলাদেশের সুখী ট্যাবলেট এর নটি ব্যাগ নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবার চেষ্টা করে l পেট্রাপোল বর্ডার চেকিং এর সময় বিএসএফের 179 ব্যাটেলিয়ন ড্রাইভার ও গাড়িটিকে আটক করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় l ধৃতের নাম প্রসেনজিৎ ঘোষ বাড়ি বনগাঁ বক্সী পল্লী এলাকায় l ধৃতকে আজ বনগাঁ মহাকুমা আদালতে তোলা হচ্ছে l
Related Articles
রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- জল্পনার অবসান। রাজ্য পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন ১৯৮৯ ব্যাচের আইপিএস আধিকারিক রাজীব কুমার। তিনি বর্তমান ডিজি মনোজ মালব্যর স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদে রয়েছেন রাজীব কুমার। বুধবার ২৭ ডিসেম্বর অবসর নিচ্ছেন বর্তমান ডিজি মনোজ মালব্য। ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বভার গ্রহণ করবেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের […]
উত্তপ্ত হাওড়ার শালিমার, পার্কিং নিয়ে গন্ডগোলের জের, নামল র্যাফ।
হাওড়া, ১৬ জুন:- হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে। ইট বৃষ্টি হয়। বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাই এর সাথে […]
অবশেষে সমস্যা মিটলো হুগলী-চুঁচুড়া পুরসভার।
হুগলি, ২০ ডিসেম্বর:- অবশেষে সমস্যা মিটল হুগলি-চুঁচুড়া পুরসভার। বকেয়া দু’মাসের মজুরির দাবিতে টানা ২০ দিন ধরে কর্মবিরতি পালন করে আন্দোলনে সামিল হয়েছিলেন এই পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। যার জেরে নাগরিকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। প্রশাসন হস্তক্ষেপ করলেও বকেয়ার দাবিতে অনড় থেকে কাজে যোগ দিচ্ছিলেন না কর্মীরা। অবশেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের হস্তক্ষেপে সমস্যা মিটল। শুক্রবার […]









