হাওড়া,২৬ নভেম্বর:- অ্যাম্বুলেন্সের জন্য ঘর তৈরি হওয়ায় যাতায়াতের পথ সংকীর্ণ হয়ে পড়েছিল। এতে এলাকার মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। সেই কারনেই এলাকার বাসিন্দারা হামলা চালিয়েছিল বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। রবিবার রাতে হাওড়ার ক্লাবে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলার ঘটনার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। রবিবার রাতে ওই ক্লাবে হামলা চালায় দুষ্কৃতি। সোমবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তা অবরোধ শুরু করেন। রাস্তার ধারে একটি বন্ধ দোকানে ভাঙচুর করা হয়। রবিবার দাশনগর থানা এলাকার বালিটিকুরি সুরকি মিলের কাছে একটি ক্লাবে হামলা চালায় দুষ্কৃতিরা। ভাঙচুর করা হয় ক্লাবের অ্যাম্বুলেন্স। ভেঙে ফেলা হয় ক্লাবের দেওয়াল। এনিয়ে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা রাস্তার উপর একটি দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। এর পাশাপাশি হাওড়া আমতা রোড অবরোধ করেন স্থানীয়েরা। পরে পুলিশি দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। রবিবার রাতের ঘটনা নিয়ে অ্যাম্বুলেন্সের চালক সুমিত নন্দী দাশনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতদের নাম অভিষেক দাস, শুভঙ্কর দে, শ্রাবন্তী সিং, কল্পনা সিং এবং চম্পা দেব। তাঁদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৪২৭(সম্পত্তি নষ্ট), ৪৪৭(অপরাধ্মূলক কাজের জন্য আসা), ৫০৬(হুমকি) এবং অস্ত্র আইন সহ একাধিক মামলা রুজু করা হয়েছে। ধৃতদের হাওড়া জেলা আদালতে নিয়ে আসা হলে অভিষেক দাস, শুভঙ্কর দে’কে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বাকি তিন অভিযুক্ত শ্রাবন্তী সিং, কল্পনা সিং এবং চম্পা দেবকে জামিনের নির্দেশ দেন বিচারক। পুলিশ তদন্তে জানতে পেরেছে, হাওড়ার বালটিকুরি সুরকি মিলের কাছে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে রাস্তার উপর একটি ঘর তৈরি করে সেখানে অ্যাম্বুলেন্স রাখা হয়। এতে ৮ ফুটের রাস্তা হয়ে যায় ৩ ফুট। ফলে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে নবনির্মিত ঘরটির পিছনে বসবাসকারী বাসিন্দাদের সমস্যা হচ্ছিল। বারবার ক্লাবের কর্মকর্তাদের বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি। সোমবার সকালে সেই ক্ষোভেরই চুড়ান্ত পরিণতি ঘটে। অভিযোগ, ওইদিন রাতে এলাকার বাসিন্দা সাগর নামে এক যুবকের নেতৃত্বে প্রায় ১০-১২ জন স্থানীয় সেই ক্লাবে আসেন। সেই দলে মহিলারাও ছিলেন। তাদের হাতে লোহার রড, লাঠি ছিল। অভিযোগ এরপর তাঁরা অ্যাম্বুলেন্সের ঘর ভাঙচুর করা হয়। ঘরে থাকা অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়। সেখানে উপস্থিত অ্যাম্বুলেন্স চালক সুমিতকে গালিলাজ করা হয়। ভয় দেখানো হয়। শুধু তাই নয় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সুমিতবাবুর। এরপর সুমিতবাবু দাসনগর থানায় লিখিত অভিযোগ করেন। এই ঘটনার খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। প্রতিবাদে সোমবার সকালে তাঁরা হাওড়া আমতা রোড অবরোধ করেন। পুলিশি আশ্বাসে অবশেষে প্রায় ২ ঘন্টা পর অবরোধ উঠে যায়। এরপর অভিযোগ হাতে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রায় ১২ ঘন্টা পর ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত ৫ জনকে। মঙ্গলবার তাঁদের সকলকে হাওড়া জেলা মাদালতে তোলা হয়।
Related Articles
বিশাখাপত্তনমে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সফল হুগলির প্রতিযোগিরা।
মহেশ্বর চক্রবর্তী, ১১ জানুয়ারি:- গত ৮ এবং ৯ জানুয়ারি ২০২২ বিশাখাপট্টনমের ভাইজাগ স্বর্ণভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পঞ্চম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা। এই আন্তর্জাতিক প্রতিযোগিতাতে ভারত ছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় আমাদের রাজ্যে থেকেও অনেকেই অংশ গ্ৰহণ করে। এই প্রতিযোগিতাতে হুগলি জেলার খানাকুলের ‘বীরলোক মার্শাল আর্ট একাডেমি’ থেকে ৮জন […]
ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার অশান্তির ঘটনার লাগাম টানতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- বিগত লোকসভা ভোটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান অশান্তির ঘটনায় লাগাম টানতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় হওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার পিছনে আদতে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর সহায়তা নেয়ার নির্দেশ […]
৪১ জন তৃণমূল নেতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার।
কলকাতা, ১৪ মার্চ:- শাসক দলের বেশ কিছু নেতার নিরপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এদের বেশিরভাগই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাদের অধীনস্থ এলাকার বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পারিষদ, কাউন্সিলার, প্রাক্তন বিধায়ক ইত্যাদি।মোট ৪১ জন তৃণমূল কংগ্রেস নেতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি সব থানার […]











