কলকাতা , ২৪ ডিসেম্বর:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ওই অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বোলপুর শান্তিনিকেতনের তার আসন্ন সফরের সময় উপাচার্য তার সঙ্গে দেখা করার জন্য আলাদা করে সময় চেয়েছিলেন। কিন্তু পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচির জন্য তিনি সময় দিতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী জানান। এদিনের অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিজেপির তরফ থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে নাম না করে তিনি কেন্দ্রের বিজেপি সরকার এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বভারতীর ঐতিহ্যকে ভাঙ্গার চেষ্টা চলছে। নোবেল জয়ী অমর্ত্য সেন সরকারি জমি দখল করে রেখেছেন বলে প্রচার চালানো হচ্ছে। এটা গোটা বাংলার অপমান বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।
Related Articles
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিশ্ছিদ্র নিরাপত্তা হাওড়া স্টেশনে।
হাওড়া, ১৪ আগস্ট:- রাত পোহালেই মঙ্গলবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। নাশকতামূলক কাজকর্ম যাতে না হয় তারজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশনকে। ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স এবং পার্সেল বিভাগ মিলিয়ে স্টেশনের সর্বত্র পুলিশ কুকুর, হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে অ্যান্টি সাবোতেজ চেকিং চলছে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। দূরপাল্লার যাত্রীদের লাগেজ […]
হুগলিতে অ্যাসিড আক্রান্ত বিজেপির কর্মীকে দেখতে জাতীয় মহিলা কমিশনের সদস্যা।
হুগলি, ৪ অক্টোবর:- হুগলিতে অ্যাসিড আক্রান্ত বিজেপি মহিলা কর্মীকে দেখতে হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী। হুগলীর চন্ডীতলা এলাকায় এক বিজেপি মহিলা কর্মী অ্যাসিড আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ওই মহিলা ভর্তি রয়েছেন। তার সঙ্গে কথা বলতে দিল্লী থেকে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী। কয়েকদিন আগে […]
অপসংস্কৃতির বিরুদ্ধে যোগ্য জবাব বনশ্রী কালাকুঞ্জের বসন্ত উৎসবে।
প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :- রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কিরেছিলো কিছু (!!!) লোক I সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন সুভাষ গ্রামের আপাদমস্তক সাংস্কৃতিক কর্মী বনশ্রী কলাকুঞ্জের কর্ণধার শ্রী ভৃগুরাম হালদার l প্রায় ৩০০ নৃত্য শিল্পী অংশ গ্রহণ করেন l নৃত্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন সমস্ত শিল্পী অভিভাবক সহ […]








