সুদীপ দাস, ৩ মে:- পরিযায়ী শ্রমিক হওয়া এখন অপরাধ। হাসপাতাল থেকে সুস্থ সাটিফিকেট নিয়ে হোম কোরেন্টিন থাকার কথা বললেও, অনুমতি মিলছে না পাড়ার লোকের কাছে। থানায় গেলে বলে দেয়া হচ্ছে পাড়ার লোক ঢুকতে না দিলে তাদের কিছু করার নেই। এলাকার কাউন্সিলর সেও কোনো কিছুই শুনতে চাইছে না আর পাড়ার লোক ঢুকতে না দিলে তার কিছু করার নেই। একধাপ এগিয়ে বলছেন এটাও নাকি বিরোধীদের চক্রন্ত। উপায় অন্তহীন হয়ে রাত কাটছে রাস্তায়। অসহায় মহিলা পেটের জন্য কাজে গিয়ে আটকে পড়েছিলো লকডাউনে ,ফিরতে পারলেও ঘরে ঢোকা হচ্ছে না তাদের সে মহিলা হোক বা পুরুষ। এক নতুন রোগে আক্রান্ত হয়েছে এই সমাজ। গতকাল রাতে এই মহিলার পাশে এসে দাঁড়ায় চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য । তাকে চুঁচুড়া আরোগ্য সদর দপ্তরে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেয় ।এবং আজ সকালে চিকিৎসার ব্যবস্থা করে দেয় । বর্তমানে চুঁচুড়া আরোগ্য সেই মহিলাকে কোন সরকারি কোরেন্টিননে রাখার ব্যবস্থা করছে বলেই জানালেন চুঁচুড়া আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত।
Related Articles
হাওড়ায় বাজেয়াপ্ত নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করলো সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াড।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- আদালতের নির্দেশে গত দীপাবলি এবং বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করা হলো হাওড়ার ব্যাঁটরা থানার তরফ থেকে। সোমবার দুপুরে সিআইডি’র বম্ব ডিস্পোজাল স্কোয়াডের কর্মীরা থানায় এসে ওই বাজেয়াপ্ত ফায়ার ক্র্যাকার্স নিয়ে যান বেলিলিয়াস পার্কের একটি ফাঁকা জায়গায়। এরপর সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এগুলো পুলিশ তিনটি কেসের তদন্তে নেমে বাজেয়াপ্ত করেছিল। […]
সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট এর নতুন চেয়ারম্যান হলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ।
কলকাতা , ৩১ মে:- সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট ফর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার এর নতুন চেয়ারম্যান হলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ৩১ মে, সোমবার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়। ২০১৮ সালের মে মাসে তিনি ডিজি-র পদ থেকে অবসর নেন। এর পরেই তাঁকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আইএএস […]
রথের পূর্ণলগ্নে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়লো চন্দননগরে।
সুদীপ দাস, ১২ জুলাই:- পূজো নিয়ে অনিশ্চয়তার মাঝে রথ যাত্রার পূর্ণ লগ্নে চন্দননগরের ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পুজোর ঢাকের কাঠি পরলো। এবছর হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে চন্দননগরের মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। অন্যান্য বছর পুজোর একটু দেরিতে কাজ শুরু হলেও এ বছর তাদের পুজো হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করায় কোভিডকে থোড়াই কেয়ার করে মহাসমারোহে রথের দিন খুঁটি […]







