হাওড়া,১৮ এপ্রিল:- করোনার সময় সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে এই সময় ঘরে থাকেন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হন, প্রত্যেকে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন এই বিষয়ে মানুষকে সচেতন করতে মালিপাঁচঘড়া থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে রাস্তার উপর পেইন্টিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। কোথাও […]
জেলা
লকডাউনকে উপেক্ষা করে ভীড় তালডাঙ্গার জুম্মা মসজিদের নামাজে।
সুদীপ দাস,১৭ এপ্রিল:- লকডাউন উপেক্ষা করে ভীড় জমিয়ে চলছিলো দেদার নামাজ পাঠ। প্রসঙ্গত করোনা আতঙ্কের লক ডাউনের মধ্যে চলছে সারা দেশজুড়ে।দেশের প্রধানমন্ত্রী , রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই বারংবার করোজোরে অনুরোধ করেছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা । কিন্তু সেই কথা উপেক্ষা করেই তালডাঙ্গার জুম্মা মসজিদে চলছিল নামাজপাঠ ।এই খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ উপস্থিত হতেই তাদের […]
লকডাউন এর মধ্যে রাস্তা তৈরি নিয়ে বিতর্ক পূর্বস্থলী 2 নম্বর ব্লকে।
পূর্ব বর্ধমান র,১৭ এপ্রিল:- স্বাধীনতার পর থেকে গ্রামে নেই কোনো পাকা রাস্তা। আলপথ ধরে হেঁটে পৌঁছাতে হয় নিজের গন্তব্যে। পূর্ব বর্ধমানের কালনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের অন্তর্গত দেবনগর গ্রামে চিত্রটা এমনই । দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুক্রবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে গ্রামের মধ্যে,। যদিও লকডাউন এর সময় কাজ করানো কেন্দ্র করে […]
জেলার সবথেকে বড় মাছের আড়ত হুগলি চক বাজার সোমবার থেকে বন্ধ ।
সুদীপ দাস,১৭ এপ্রিল:- হুগলি জেলার সবথেকে বড় মাছের আড়ত হুগলি চক বাজার আগামী সোমবার থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এখানকার ব্যবসায়ী সমিতি।সাধারণভাবে এই আড়তে বহু খুচরা ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে গিয়ে তার এলাকায় ব্যবসা করে। স্বাভাবিকভাবেই ভোর থেকেই চকবাজার মাছের আড়ত এলাকা জমজমাট হয়ে ওঠে।বাইরে থেকেও যেমন প্রচুর মাছের গাড়ি ঢুকে এই […]
জঙ্গলমহলে শিলাবৃষ্টির জেরে মরশুমের ধান চাষীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা।
প:মেদিনীপুর,১৭ এপ্রিল:- করোনা আতঙ্কের মাঝেই তীব্র দাবদাহের মাঝখানে কিছুটা হলেও ঘরবন্দি সাধারন মানুষ জনকে একটু আমেজ পৌঁছে দিল বিকেলের মেঘ বৃষ্টি। বিকেল থেকেই ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, জামবনী সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়। তাতেই স্বস্তিতে আমজনতা। তবে শিলাবৃষ্টির জেরে মরশুমের ধান চাষীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহল।
ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের আর্থিক সুরক্ষা দিতে পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিলো সরকার।
নবান্ন,হাওড়া,১৭এপ্রিল:- বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের কিছুটা আর্থিক সুরক্ষা দিতে রাজ্য সরকার স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে এই কথা জানিয়েছেন। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন […]
বাজারে কোন ভাবেই যাতে ভিড় না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,১৭এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাজারে ভিড় কমানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। নবান্ন থেকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর বাজারে কোন ভাবেই যাতে ভিড় না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে বাজারে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি মাস্ক না […]
হুগলি জেলায় তৈরি হচ্ছে জেলার সবথেকে বড় কোয়ারেন্টাইন সেন্টার।
হুগলি,১৭ এপ্রিল:- করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হিন্দমোটরের একটি বেসরকারী ফ্যাক্টরির ভিতরে হতে চলেছে কোয়ারান্টিন সেন্টার সেই সেন্টার পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা,ছিলেন এস ডি ও,উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান ,উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার ও অন্যান্য আধিকারিকরা। সূত্রের খবর এইখানেই জেলার সবচেয়ে বড় কোয়ারান্টিন সেন্টার হতে চলেছে যেখানে একসাথে প্রায় ৩০০ অধিক মানুষ একসাথে থাকতে […]
হাওড়ায় করোনা সংক্রামিত এলাকায় স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করল পুরসভা।
হাওড়া,১৭ এপ্রিল:- হাওড়া শহরে করোনা সংক্রমিত এলাকায় ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্প করে বাড়ি বাড়ি ঘুরে থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু করলেন পুরনিগমের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। বৃহস্পতিবার থেকেই এই মোবাইল স্ক্রিনিং শুরু হয়ে গেল। এদিন বিকেলে মধ্য হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ডের রাজবল্লভ সাহা লেন থেকে এই মোবাইল মেডিক্যাল ক্যাম্প কাজ আরম্ভ করে দিল। ওই এলাকায় গিয়ে স্বাস্থ্যকর্মী […]
লকডাউনের মাঝেই বাইক পুড়ে ভস্মীভূত।
হাওড়া,১৭ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে লকডাউনের মাঝেই এবার হাওড়ায় বাইক জ্বলে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটল। এই ঘটনায় দুষ্কৃতীদের হাত থাকতে পারে অভিযোগ উঠেছে। যদিও পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেও ঘটে থাকতে পারে ওই ঘটনা।হাওড়ার বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়া ফাঁড়ি সংলগ্ন যে ফ্লাটের নিচে এই পালসার বাইকটি ভস্মীভূত হয়, তার পাশেই কয়েকদিন আগে একটি বাইক চুরি হয়েছিল বলে […]

