নবান্ন,হাওড়া,১৭এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাজারে ভিড় কমানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। নবান্ন থেকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর বাজারে কোন ভাবেই যাতে ভিড় না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে বাজারে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি মাস্ক না পরলে কোনও বাজারে মানুষকে ঢুকতে দেওয়া হবে না বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন। হাওড়া, উত্তর ২৪ পরগণা, কলকাতা সহ বেশ কিছু এলাকার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী এ দিন আশঙ্কা প্রকাশ করে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে এসব জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হতে পারে। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ১৪ দিনের মধ্যে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণাকে রেড থেকে অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে৷ কলকাতার কয়েকটি ওয়ার্ড রেড জোনে আছে। সেগুলিকে দুসপ্তাহের মধ্যে গ্রিন জোনে নিয়ে আসতে প্রয়জনীয় পদক্ষেপ নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো কয়েকটি জেলায় এখনও কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি ৷ সেই জেলা গুলিতেও যাতেও সোশ্যাল ডিসটেন্সিং-এর নিয়ম মানার ক্ষেত্রে কোনও শিথিলতা দেখানো না হয়, সে ব্যাপারে তিনি নির্দেশ দেন। অন্যান্য রাজ্যগুলির সঙ্গে থাকা সীমান্তে কড়া নজরদারি চালানোর পাশাপশি লক ডাউনের নিয়ম পালনে কাউকেই যাতে ছাড় না দেওয়া হয়, সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন।
Related Articles
হাওড়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস উদযাপন সিটি পুলিশের।
হাওড়া, ৮ জুলাই:- ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে হাওড়া সিটি পুলিশ বালি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ান) দেবাশীষ গাঙ্গুলী, বালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুণ্ডু, বালির ট্রাফিক ইনস্পেক্টর কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। অটো চালক […]
দুদিন নিখোঁজ থাকার পর জলের ট্যাংক থেকে উদ্ধার শিশুর মৃতদেহ।
হাওড়া, ৬ আগস্ট:- জলের ট্যাঙ্ক থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়া থানা এলাকার শ্রীনাথ পোড়েল লেনে। মৃত শিশুর মেজো জেঠিমাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১লা আগস্ট হাওড়া জেলা হাসপাতালে ওই শিশু পুত্রের জন্ম দেন শামা পরভীন। ৩রা আগস্ট […]
বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো বিজেপি।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অদম্য সাহস এবং বীরত্ব প্রদর্শন করতে গিয়ে যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সৈন্যকে আত্মসমর্পণ করিয়েছিলেন, সেই ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের সম্মানে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বিজয় পর্ব হিসাবে পালন করা হয় হাওড়ায়। ওই ঐতিহাসিক বিজয় উপলক্ষে বীর শহীদ সৈন্যদের স্মরণে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্থল হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে শ্রদ্ধা জানানো হয় […]








