সুদীপ দাস,১৭ এপ্রিল:- লকডাউন উপেক্ষা করে ভীড় জমিয়ে চলছিলো দেদার নামাজ পাঠ। প্রসঙ্গত করোনা আতঙ্কের লক ডাউনের মধ্যে চলছে সারা দেশজুড়ে।দেশের প্রধানমন্ত্রী , রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই বারংবার করোজোরে অনুরোধ করেছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা । কিন্তু সেই কথা উপেক্ষা করেই তালডাঙ্গার জুম্মা মসজিদে চলছিল নামাজপাঠ ।এই খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ উপস্থিত হতেই তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। মসজিদের ভেতরেই ছোট বাচ্চা সহ প্রায় ৬০ জন জমায়েত করেই চলছিল নামাজ পাঠ। এরপর পুলিশ দেখতেই একে একে পালানো শুরু করে। যদিও চুঁচুড়া থানার পুলিশ মসজিদ কমিটিকে শেষবারের মতো সতর্ক করে জানিয়ে দেয় এই মুহূর্তে এভাবে নামাজ পড়ানো যাবে না। এই প্রসঙ্গে তালডাঙ্গা জুম্মা মসজিদের ইমাম বলেন আমরা এই বিষয়ে বারংবার সবাইকে জানালেও কেউ মানতে চাইছে না।
Related Articles
পিতৃ দিবসে আবেগঘন টিম ইন্ডিয়া ।
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- সোশ্যাল মিডিয়ায় ফাদার্স ডে উদযাপনে ভারতীয় ক্রিকেটাররা এদিন বাবার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন। শচীন থেকে হার্দিক, রোহিত থেকে শিখর ধাওয়ান এদিন বাবার সঙ্গে ছবি পোস্ট করেন। বাবার সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলিও। বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন ‘ফাদার্স ডে’র এই […]
জাতীয় যুব দিবস পালন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে।
আরামবাগ, ১২ জানুয়ারি:- হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে কোভিডবিধি মেনে পালিত হলো জাতীয় যুব দিবস ও আজাদি কা অমৃত মহোৎসব। এদিন ভোর ৪.৩০ মিনিটে মঙ্গল আরতির মধ্য দিয়ে মঠে বিশেষ পুজোপাঠের সুচনা হয়। তারপর ৫.৪৫ মিনিটে বৈদিক মন্ত্র ও স্তোত্রাদি পাঠ হয়।এদিন সকাল ৮টার সময় কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দর পূর্ণাঙ্গ মূর্তিতে ফুল, মালা […]
নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা সিআইএসএফ জওয়ানের।
কলকাতা, ২৮ মার্চ:- কলকাতা বিমানবন্দরে গুলি চলেছে। বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ার থেকে গুলি শব্দ আসে। গুলির আওয়াজ শুনে হইচই পড়ে যায় বিমানবন্দরে। জানা গেছে, কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়েছেন। তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। গুলি লেগেছে জওয়ানের গলায়। সূত্রের খবর, ঘটনার পরেই […]








