হাওড়া,১৭ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে লকডাউনের মাঝেই এবার হাওড়ায় বাইক জ্বলে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটল। এই ঘটনায় দুষ্কৃতীদের হাত থাকতে পারে অভিযোগ উঠেছে। যদিও পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেও ঘটে থাকতে পারে ওই ঘটনা।হাওড়ার বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়া ফাঁড়ি সংলগ্ন যে ফ্লাটের নিচে এই পালসার বাইকটি ভস্মীভূত হয়, তার পাশেই কয়েকদিন আগে একটি বাইক চুরি হয়েছিল বলে জানা যায়। স্থানীয়দের অনুমান, বাইক চুরি না করতে পেরেই সম্ভবত দুষ্কৃতীরা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দা ধর্মেন্দ্র সাউ বলেন, এর আগেও পাশাপাশি দুটি ফ্ল্যাট এর একটি ফ্ল্যাট থেকে বাইক চুরি হয়েছিল। সেই ঘটনার পর এবার বাইকটি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি জানাজানি হলে হাওড়ার ব্যাঁটরা পুলিশ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পুলিশের বক্তব্য, যে গাড়িটি পুড়ে গিয়েছে সেটি নতুন গাড়ি নয়। সেখানে আরও কয়েকটি গাড়ি থাকলেও শুধুমাত্র একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে কেন সে নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক সময় শর্ট সার্কিট থেকেও গাড়িতে আগুন ধরে যায়। তবে এই ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। পোড়া বাইকটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
Related Articles
ভারতজ্যোতি পুরস্কারে সম্মানিত হলেন খানাকুলের নজবুল করিম।
দিল্লীঃ, ১২ নভেম্বর:- মানবিক কাজের জন্য ভারত জ্যোতি অ্যাওয়ার্ড পেলেন খানাকুলের তৃনমুল নেতা মুন্সি নজবুল করিম।এদিন তাকে দিল্লীতে একটি বিশেষ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়।খানাকুলসহ হুগলি জেলার বিভিন্ন জায়গার মানুষ যখনই বিপদের পড়েন তখন খবর পেলে পাশে দাঁড়ানো এবং সব রখম সাহায্য করেন তৃনমুল নেতা মুন্সি নজিবুল করিম। মানুষের সেবা করা যেন একটা নেশা অথবা […]
পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ১৮ এপ্রিল:- হাওড়ার লিচুবাগানের ট্রাফিক ব্যারাকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাফিক ব্যারাকের ছাদে গাছের ডালের সঙ্গে দড়িতে ঝুলতে দেখা যায় পুলিশ কর্মীকে। তিনি র্যাফে কর্মরত ছিলেন। নদীয়ার বাসিন্দা ওই পুলিশ কর্মীর নাম সুদীপ্ত রায়। পুলিশ এদিন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। খতিয়ে দেখা […]
চন্দ্রকোনারোডে রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে খোল কীর্তন বাজিয়ে রাস্তায় নামল BJP,আটক BJP নেতা।
পশ্চিম মেদিনীপুর , ৫ আগস্ট:- রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে খোল কীর্তন বাজিয়ে রাস্তায় নামল বিজেপি নেতৃত্ব,পথ আটকাল পুলিশ,দীর্ঘক্ষন পুলিশের সাথে বচসা অবশেষে আটক করা হলো বিজেপি নেতা গৌতম কৌড়িকে, বুধবার এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়,এই বিষয় নিয়ে অনশন করার হুঁশিয়ারি দিল বিজেপি নেতা গৌতম কৌড়ি,এই দিন বিজেপি […]








