হাওড়া,১৮ এপ্রিল:- করোনার সময় সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে এই সময় ঘরে থাকেন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হন, প্রত্যেকে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন এই বিষয়ে মানুষকে সচেতন করতে মালিপাঁচঘড়া থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে রাস্তার উপর পেইন্টিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। কোথাও লেখা রয়েছে ‘বাড়িতে থাকুন সুস্থ থাকুন’। আবার কোথাও লেখা রয়েছে ‘ স্টে হোম, সেভ লাইভস’। বিভিন্ন রাস্তা জুড়ে এই সচেতনতা ক্যাপশন লেখা হয়েছে। ইতিমধ্যেই হাওড়াকে করোনার রেড-স্টার জোন ঘোষণা করা হয়েছে। হাওড়া শহরের যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের সতর্কতা হিসাবে টোটাল লকডাউনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন তারমধ্যে অন্যতম এই মালিপাঁচঘড়া এলাকা। তাই মালিপাঁচঘড়া থানার তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মালিপাঁচঘড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার মিত্র জানান, করোনা সতর্কতা হিসাবে মানুষকে সচেতন করতে হাওড়া সিটি পুলিশ ও মালিপাঁচঘড়া থানার তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যাতে ঘরে থাকেন, লকডাউনের সময় প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হন, সকলে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন তারজন্যই আমরা রাস্তায় এই পেন্টিং করেছি। সালকিয়া চৌরাস্তা, হরগঞ্জ বাজার সংলগ্ন রাস্তা, বাঁধাঘাট, নস্করপাড়া রোড, বাসস্ট্যান্ড প্রমুখ এলাকায় রাস্তাজুড়ে এই পেন্টিং করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা।
Related Articles
বজ্রাঘাতে মৃত্যু হল বাবার, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
বাঁকুড়া,১৩ মার্চ :- বজ্রাঘাতে মৃত্যু হল বাবার, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বাঁকুড়ার সিমলাপালের জামিড্ডিহা গ্রামে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির, একই আহত হয়েছে মৃতের মেয়ে সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী সন্ধ্যামণি মান্ডি। পুলিশ সূত্রে খবর মৃতের […]
হুগলি-চুঁচুড়া পৌরসভার নব উদ্যোগ: গৃহহীনদের জন্য ‘নবজীবন’ আশ্রয়স্থল উদ্বোধন।
হুগলি, ২১ মার্চ:- হুগলি-চুঁচুড়া পৌরসভা ও জাতীয় নগর জীবিকা মিশনের (NULM) যৌথ উদ্যোগে চুঁচুড়া শহরের গৃহহীনদের জন্য নবজীবন নামে একটি আধুনিক আশ্রয়স্থলের উদ্বোধন করা হলো। আজ এই মহৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর […]
করোনার থাবায় অকালে প্রান হারালেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
সুদীপ দাস , ১৩ জুলাই:- করোনার থাবায় অকালে প্রান হারালেন এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নিযুক্ত থাকা ওই ম্যাজিস্ট্রেটের নাম দেবদত্তা রায়(৩৮)। বাড়ি দমদম এলাকায়। তবে শ্রীরামপুরের ভাড়া বাড়ি থেকেই তিনি চন্দননগরে কাজে যাতায়াত করতেন। শারিরীক অসুস্থতার কারনে এমাসের গোড়া থেকেই তিনি কাজে আসছিলেন না। সোয়াব টেস্টে তাঁর কোভিড পজেটিভ ধরা পরে। রবিবার […]







