এই মুহূর্তে জেলা

লকডাউনে চরম সমস্যায় দিন কাটাচ্ছে ধনেখালির তাঁত শিল্পীরা।

হুগলি,২৫ এপ্রিল:- চলছে লকডাউন। বন্ধ শাড়ির দোকান, বাজার। চরম সমস্যায় দিন কাটাচ্ছে ধনেখালির তাঁতশিল্পিরা। নেই তাঁত যন্ত্রের মাকুর খটাখট শব্দ। বর্তমান পরিস্থিতিতে ব্যাস্ততা নেই ধনেখালির তাঁতিদের। আগামী দিনগুলো কিভাবে কাটবে, সেই দু:চিন্তা গ্রাস করছে শিল্পীদের চোখে মুখে। চৈত্রের বিক্রির পর বৈশাখের শুরু থেকে দুর্গাপুজোর শাড়ি তৈরি শুরু হয় ধনেখালির তাঁতিদের। কিন্তু করোনার আবহাওয়ার কারণে চৈত্রের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় হাঁসখালিপোল বাজারে আজও ক্রেতার ভীড়। পুলিশ আসতেই নিয়ন্ত্রণে পরিস্থিতি।

  হাওড়া,২৫ এপ্রিল:- হাওড়ায় লকডাউন পরিস্থিতিতে হটস্পট জোন এলাকার বাজারগুলো ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজ সকালেও হাওড়ার আন্দুলে দেখা গেল উল্টো ছবি। সেখানে আন্দুল রোডের হাঁসখালিপোল বাজার ছিল আজও খোলা। আজও সেখানে বাজারে অবাধেই চলেছে বেচাকেনা। দেখা যায় মানুষের অসচেতনতার ছবি। হাঁসখালিপোল বাজারে বহু সংখ্যক মানুষ বাজারে আজও সকালে ভিড় করেন। এদের অধিকাংশই […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে শেওরাফুলির কাঁচাসব্জির বাজার আর,এম,সি তে স্থানান্তরিত হওয়ায় খুশি ক্রেতা, বিক্রেতারা ।

হুগলি,২৫ এপ্রিল:- লকডাউন এর ফলে জেলা প্রশাসন শেওড়াফুলি হাটের কাঁচা সবজির বাজার এখানকার দিল্লি রোডের ধারে আরএমসি মার্কেটে নিয়ে যাওয়ায় সিদ্ধান্তে খুশি এলাকাবাসী। বহু বছর ধরে শেওড়াফুলির কাঁচা সবজির বাজার খুবই জনপ্রিয় ছিল । প্রতিদিন ভোর রাত থেকে হাজার হাজার কৃষিজীবী মানুষও ব্যাবসায়ীরা তাদের উৎপন্ন শাক সবজি নিয়ে এসে শেওড়াফুলির এই বাজারে বসতেন ।এখানকার শাকসবজি […]

এই মুহূর্তে জেলা

প্রবাদপ্রতিম তৃণমূল নেতা প্রয়াত আকবর আলী খন্দকার মৃত্যু দিন পালন।

তরুণ মুখোপাধ্যায়,২৫ এপ্রিল:- লকডাউন এর মধ্যে পালন করা হল হুগলি জেলার প্রবাদপ্রতিম তৃণমূল নেতা প্রয়াত আকবর আলী খন্দকার মৃত্যু দিন। চব্বিশে জুলাই ছিল আকবর আলী খন্দকার মৃত্যুদিন মৃত্যুদিনে তাঁর প্রতি সকাল থেকে শ্রদ্ধা জানান হুগলি জেলার আপামর তার প্রিয় তৃণমূল কর্মীরা। তাঁর বাড়ি এবং ও অফিসে এদিন তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী […]

এই মুহূর্তে জেলা

ট্রেনের চাকা বন্ধ হতেই পেটে টান পড়েছে রেলের হকারদের।

হুগলি,২৫ এপ্রিল:- কোভিড ১৯ এর মোকাবিলায় লক ডাউনে ট্রেনের চাকা বন্ধ হতেই পেটে টান পড়েছে রেলের হকারদের।ব্যবসাপত্র বন্ধ হতেই থমকে গিয়েছে সংসার।কাজ হারিয়ে পরিবারের পেট চালাতে গিয়ে ব্যবসার সামান্য পুঁজি ও শেষ।সব মিলিয়ে টানা লক ডাউনে হাহাকার শুরু হয়েছে রেল হকারদের পরিবারে।পূর্ব রেলের হাওড়া বর্ধমান শাখায় প্রায় হাজারের উপর হকার প্রতিদিন হাওড়া বর্ধমান ট্রেনের কামড়ায় […]

এই মুহূর্তে জেলা

কাঁচা মালের যোগান না থাকায় সমস্যার মুখে পড়েছেন শ্রীরামপুরের বিড়ি ব্যবসায়ীরা।

হুগলি,২৫ এপ্রিল:- লক ডাউনে কাঁচা মালের যোগান না থাকায় সমস্যার মুখে পড়েছেন শ্রীরামপুরের বিড়ি ব্যবসায়ীরা।মল্লিকপাড়া,তালপুকুর ও তারাপুকুরের বিড়ি ব্যবসায়ীরা জানিয়েছেন বিড়ি তৈরির জন্য টেংগু পাতা ও তামক ও সুতো কলকাতাঁর আর্মেনিয়াম স্ট্রীট থেকে আনা হয়।কিন্তু করোনা মোকাবিলায় রাজ্যে লক ডাউন শুরুর পরেই কলকাতায় দোকান বন্ধ হয়ে গিয়েছে।যে কারণে কারখানা গুলিতে বিড়ি উৎপাদন বন্ধ রয়েছে বলে […]

এই মুহূর্তে জেলা

বিপদের দিনে বিধায়ককে পাশে পেয়ে খুশি চন্ডিতলার মানুষ।

চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার থাবায় ভূমিকম্পের মতো নড়ে গেছে গোটা বিশ্ব।এই করোনা থেকে রেহাই পাইনি আমাদের দেশ ও রাজ্যে। দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন। এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে । এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার । তার উদ্যোগে […]

এই মুহূর্তে জেলা

সচিন টেন্ডুলকারের জন্মদিনের দিনে  মৃত্যু হলো ময়দানের ক্রীড়াপ্রেমী চিত্র সাংবাদিক রনোজয় রায় এর।

অঞ্জন চট্টোপাধ্যায়,২৪ এপ্রিল:- কলকাতা ময়দানে সাংবাদিকতা তে নক্ষত্র পতন চলে গেলেন চিত্র সাংবাদিক রনি রায় – সাংবাদিকরা এমন পাহারাদার যারা গোটা রাস্তায় আলো জ্বালাবার দায়িত্বে থাকে।  কিন্তু তার নিজের ঘরে অন্ধকার। গোটা দুনিয়ার খবর নিলেও তার খবর কেউ নেয় না।  কিন্তু এই পেশাতে আবেগ আছে সেখানে কিছু ব্যক্তি এমন আছে যাদের কিছু হলে সেটা দাবানল […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে ৫৭টি মৃত্যুর মধ্যে ১৮ টি করোনায়, জানালেন মুখ্যসচিব।

নবান্ন,হাওড়া,২৪ এপ্রিল:- রাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ । রাজ্য সরকারের গঠিত অডিট কমিটির এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে বলে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন, অডিট কমিটি এ পর্যন্ত ৫৭ জন মৃতের মৃত্যুর কারণ খতিয়ে […]

এই মুহূর্তে জেলা

এই সংকটময় অবস্থায় রক্তের অভাব মেটাতে রক্তদান শিবির ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে।

নদীয়া ২৪ এপ্রিল:- লকডাউনে সবকিছু থেমে থাকলেও, অসুস্থতা থেমে থাকে না। তা বাদে প্রচন্ড গ্রীষ্মের ব্লাড ব্যাঙ্ক গুলি ধুঁকতে থাকে রক্তাল্পতায়। সেই কথা মাথায় রেখে এবার এগিয়ে এল নদীয়ার শান্তিপুরের ফুলিয়া হসপিটালে রোগী কল্যাণ সমিতি। এদিন ওই সমিতির চেয়ারম্যান রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক শংকর সিং এর অনুপ্রেরণায় ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা […]