নবান্ন,হাওড়া,২৪ এপ্রিল:- রাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ । রাজ্য সরকারের গঠিত অডিট কমিটির এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে বলে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন, অডিট কমিটি এ পর্যন্ত ৫৭ জন মৃতের মৃত্যুর কারণ খতিয়ে দেখেছে। এই ১৮ জন বাদে বাকিদের মৃত্যু অন্যান্য কারণে হয়েছে বলে কমিটি রিপোর্ট দিয়েছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ৫১ জন নভেল করো না ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মুখ্য সচিব জানান। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৩৮৫ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে অধিকাংশই কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে মুখ্য সচিব জানান। পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। মুখ্য সচিব জানিয়েছেন রাজ্যের করোনা নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। গতকাল ৫৪৩ টি নতুন নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮ হাজার ৯৩৩। অন্যদিকে লকডাউন সার্বিকভাবে সফল করতে প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। লকডাউন অমান্য করার জন্য এ পর্যন্ত ৩৩ হাজার ৯৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৫৫৬ টি গাড়ি সিজ করা হয়েছে। এফআইআর করা হয়েছে ৩৭৪৯ জনের বিরুদ্ধে।
Related Articles
উৎসশ্রী প্রকল্পে প্রায় দু হাজার শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন মঞ্জুর হয়েছে।
কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের পছন্দসই স্কুলে বদলির সুযোগ করে দিতে চালু হওয়া ‘উৎস শ্রী’ প্রকল্পে প্রায় দুহাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর বদলির আবেদন এখনো পর্যন্ত মঞ্জুর হয়েছে। প্রকল্প চালু হওয়ার মাত্র এক মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মিলিয়ে এই সংখ্যক আবেদন মঞ্জুর করা হয়েছে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে খবর। উল্লেখ্য গত […]
রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে নবান্ন থেকে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- ২০২১ সালের বিধানসভা ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে শিল্প এবং কর্মসংস্থানই এখন তাঁর পাখির চোখ।কোভিড যুদ্ধ জয়ের পর গত এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আন্তর্জাতিক শিল্পমহলের কাছে এ বিষয়ে জোরালো বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে বড়সর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। এদিন […]
মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর বঙ্গসফর বাতিল, ভার্চুয়ালি উদ্বোধন,থাকবেন রেলমন্ত্রী।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। থাকবেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী […]








