তরুণ মুখোপাধ্যায়,২৫ এপ্রিল:- লকডাউন এর মধ্যে পালন করা হল হুগলি জেলার প্রবাদপ্রতিম তৃণমূল নেতা প্রয়াত আকবর আলী খন্দকার মৃত্যু দিন। চব্বিশে জুলাই ছিল আকবর আলী খন্দকার মৃত্যুদিন মৃত্যুদিনে তাঁর প্রতি সকাল থেকে শ্রদ্ধা জানান হুগলি জেলার আপামর তার প্রিয় তৃণমূল কর্মীরা। তাঁর বাড়ি এবং ও অফিসে এদিন তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী বিধায়ক স্বাতী খন্দকার ও পুত্র-কন্যারা । এছাড়াও কোন্নগরে এক অনুষ্ঠানে আইএনটিটিইউসি নেতারা তার প্রতি শ্রদ্ধা জানান ।এই অনুষ্ঠানে বেশ কয়েকজন আকবরের সতীর্থরা উপস্থিত ছিলেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন আকবর আলী খন্দকার ।যখন হুগলি জেলার একটার পর একটা এলাকায় সিপিএমের ভৈরভ বাহিনী তান্ডব চালিয়ে গেছে সেই সময় অসীম সাহসী আকবর বুক চিতিয়ে লড়াই করেছেন এবং দিদির নেতৃত্বে সিপিএম এর হার্মাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। এমনও দিন গেছে যখন একটার পর একটা তার সহকর্মীরা মৃত্যুর মুখে পতিত হয়েছে সেই সময় তাদের পাশে থেকেছে আকবর। তৃণমূল কর্মী জানালেন এখনো হুগলি জেলায় ভোট হয় তার নামে ।তার ছবি ঘিরে ভোটের দিন তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় এমনই দরদী নেতা ছিলেন আকবর দা। তারা জানিয়েছেন দেখা গিয়েছিল সেই সময় সিপিএমের হাতে অত্যাচারিত পরিবার রা যখন অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন রাত বারোটার সময় একা মোটরসাইকেল চালিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েএয়াছিলেন আকবর আলী খন্দকার। বড় ভাই নামে তিনি পরিচিত ছিলেন কর্মীদের মধ্য। এদিন তার প্রয়াণ দিবসে তাই চোখের জলে তাকে স্মরণ করল হুগলি জেলার তৃণমূল কর্মীরা। তাদের আক্ষেপ দিদি ও সুব্রত বক্সী (বক্সী দা ) ছাড়া অধিকাংশ জেলার বড় বড় নেতারা ভুলে গেছেন বড় ভাইকে। যাদের রাজনৈতিক হাতে খড়ি হইয়া ছিল তার হাত ধরে আমরা সাধারণ কর্মীরা যত দিন বেঁচে থাকবো তত দিন তিনি আমাদের অন্তরের মধ্য বিরাজ করবেন।
Related Articles
বিজেপিকে অনুকরণ করে বাকিরা, ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা প্রসঙ্গে ঝাড়গ্রামে বললেন দিলীপ ঘোষ।
ঝাড়গ্রাম, ১৮ জুলাই:- লকডাউনে এ ৯০০টি ভিডিও কনফারেন্স করেছি, ৭টি বড় ভার্চুয়াল সভা হয়েছে, মানুষের সেবা করেছি বলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন মানুষের ক্ষতি হোক আমরা চাইনা তাই ঘরের মধ্যে থেকে ভিডিও কনফারেন্স করেছি […]
এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস।
প্রিয়াঙ্কা দাস, হুগলি ২১ মার্চ:- এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। এ বছরের শুরুতেই সোনি-বিবিসি আর্থ টেলিভিশন চ্যানেল ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকার এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল ইয়ং আর্থ চ্যাম্পিয়ন কনটেস্ট। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। প্রায় 1100 বেশি ছাত্র-ছাত্রীদের পাঠানো উদ্ভাবনী […]
কুণালকে মুখপাত্র করল তৃণমূল , সাত বছর পর দলে গুরুত্ব বাড়লো প্রাক্তন সাংসদের।
কলকাতা , ২৮ জুলাই:- একুশে জুলাইয়ের এক দিন পরে সংগঠনে জোর ঝাঁকুনি দিয়েছিলেন দিদি। হাফ ডজনের বেশি জেলা সভাপতি বদল, জঙ্গলমহলের ছত্রধর মাহাতো, বহিষ্কৃত সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের রাজ্য কমিটিতে নেওয়ার পর মঙ্গলবার দলের মুখপাত্রদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যে অন্যতম বড় চমক প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সারদা কাণ্ডে জামিনে থাকা কুণাল ঘোষের নাম। […]






