হুগলি,২৫ এপ্রিল:- চলছে লকডাউন। বন্ধ শাড়ির দোকান, বাজার। চরম সমস্যায় দিন কাটাচ্ছে ধনেখালির তাঁতশিল্পিরা। নেই তাঁত যন্ত্রের মাকুর খটাখট শব্দ। বর্তমান পরিস্থিতিতে ব্যাস্ততা নেই ধনেখালির তাঁতিদের। আগামী দিনগুলো কিভাবে কাটবে, সেই দু:চিন্তা গ্রাস করছে শিল্পীদের চোখে মুখে। চৈত্রের বিক্রির পর বৈশাখের শুরু থেকে দুর্গাপুজোর শাড়ি তৈরি শুরু হয় ধনেখালির তাঁতিদের। কিন্তু করোনার আবহাওয়ার কারণে চৈত্রের তৈরি শাড়ি পড়ে রয়েছে শিল্পীদের বাড়িতে। যে মহাজনরা শাড়ি কিনতে গ্রামে আসে, তাদের দেখা নেই। ফলে তৈরি শাড়ি বাড়িতে রয়েছে মজুত। ধনেখালি ব্লকের সোমসপুর/ ইনাথনগর/ হারপুর/ আলা/ হাজিপুর/ বৃন্দাবনপুর/ জয়কৃষ্ণবাটি গ্রামের 1000 জন পরিবার এই পেশায় যুক্ত রয়েছে। এই সমস্ত তাঁতশিল্পীরা সোমসপুর ইউনিয়ন কোঅপারেটিভ উইভার্স সোসাইটি সমবায় সমিতির মাধ্যমে শাড়ি তৈরির সুতো ও কাঁচা রঙ নিয়ে বাড়িতে শাড়ি তৈরি করে। শাড়ির গুণগত মান অনুযায়ী শিল্পীরা পারিশ্রমিক পেয়ে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমবায় সমিতি রয়েছে বন্ধ। শিল্পীদের চাহিদা অনুযায়ী নেই শাড়ি তৈরির সুতো ও রঙ। ফলে সমবায় সমিতির আশঙ্কা এই লকডাউনের সময়সীমা আরো বাড়লে কাঁচা মালের অভাবে বন্ধ হয়ে যাবে ধনেখালির তাঁতের শাড়ি তৈরির কাজ। এই চরম দূর্দশায় শিল্পীদের আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছে ধনেখালির তাঁতশিল্পীরা।
Related Articles
চার ঘন্টার ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
কলকাতা, ৩ এপ্রিল:- স্বাভাবিক ভাবেই প্রথম দফার নির্বাচনের আগে রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসন। ‘কমিশনের নির্দেশকে পালন করুন অন্যথায় মাথাদেরকেই ধরতে বাধ্য থাকবো আমরা,’- চার ঘন্টা বৈঠক শেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে এই কথাই শোনা গেল। ভিডিও কনফারেন্সে সারা দেশের অন্যান্য খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি রীতিমতো উদ্বিগ্নের সুরেই […]
প্রাথমিকে টেট পরীক্ষা ১১ই ডিসেম্বর, বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মত আগামী ১১ ই ডিসেম্বর প্রাথমিকে টেট পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষিত যোগ্য প্রার্থীরা আগামী ১৪ই অক্টোবর থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা, অন্যান্য অনগ্রসর শ্রেনীভুক্তদের জন্য একশো টাকা […]
নতুন বছরে হুগলির মানুষের জন্য উপহার পরিস্রুত পানীয় জল।
হুগলি, ৯ ডিসেম্বর:- আগামী নতুন বছরে হুগলি জেলার মানুষের জন্য রাজ্য সরকারের নতুন উপহার। রাজ্য সরকারের উদ্যোগে হুগলি জেলার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। আর এবার সেই প্রকল্পের শেষ মুহূর্তের কাজ দেখে গেলেন কলকাতা পৌরসভার পৌর কমিশনার সহ বিভিন্ন আধিকারিকরা। উত্তরপাড়া পুরসভা এলাকার কোতরং এলাকায় তৈরি হচ্ছে জল প্রকল্প। ১৭০০ কোটি টাকা […]








