হুগলি,২ মে:- রেশনের চাল পাচার করতে গিয়ে গ্রামবাসীরা গাড়ি সহ হাতেনাতে ধরল। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার গোপালনগর পালপাড়া এলাকায়। অভিযোগ, লোকনাথের রেশন ডিলার অসীম সাহা রেশনের চাল 110 বস্তা সিঙ্গুরের কৃষাণমান্ডি থেকে গাড়িতে বোঝাই করে পালপাড়া এলাকায় রামকুমার সাউ নামে এক আলু ব্যাবসায়ীর বাড়িতে দশ বস্তা চাল নামানো হয়। খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ এসে […]
জেলা
রেশন ডিলারের বাড়ি ভাঙচুর ও আগুন মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদ,২ মে:- মুর্শিদাবাদের মুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুনাসি গ্রামের রেশন ডিলার হালিম শেখ কম পরিমাণ সামগ্রী দিচ্ছেন বলে অভিযোগে শুরু হয় বিক্ষোভের জেরে রেশন ডিলারের বাড়ির সামনে থাকা কিছু সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় জনতা। ভাঙুচুর হয় ডিলারের বাড়িতে। শনিবার সকালে প্রতিবাদ জানাতে একজোট হন এলাকার মানুষ। রেশন দোকানের সামনে শুরু হয় বিক্ষোভ। এতেই উত্তেজনা ছড়ায়। […]
হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। এই ঘটনায় গ্রেফতার বেড়ে ১৩।
হাওড়া,২ মে:- হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে পুলিশি নিগ্রহের ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শাকিব। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল।শাকিব গ্রেফতার হওয়ায় এই ঘটনায় গ্রেফতার করা হল মোট ১৩ জনকে। এর আগে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩৩২ সহ […]
ফের রেশন দুর্নীতিতে সরব মানুষ পূর্ব বর্ধমানে ।
পূর্ব বর্ধমান,২ মে:- পূর্ব বর্ধমান জেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দুর্নীতিতে সরব জনতা। করোনা আবহে রাজ্যের খাদ্য দপ্তর সজাগ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় এসে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কড়া ভাষায় বলে গেছেন কোন রেশন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ […]
হাওড়া জেলা হাসপাতালে আজ থেকে খুলে গেল ইমারজেন্সি ও প্রসূতি বিভাগ।
হাওড়া,২ মে:- কিছুদিন পরিষেবা বন্ধ থাকার পর হাওড়া জেলা হাসপাতালে চালু হয়েছিল ফিভার ক্লিনিক। আজ শনিবার সকাল থেকে হাওড়া জেলা হাসপাতালে চালু হয়ে গেল ইমারজেন্সি বিভাগ ও প্রসূতি বিভাগ। এরপর এসএন সি ইউ থেকে শুরু করে অন্য বিভাগগুলিও ধাপে ধাপে চালু করা হয়। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস একথা জানান। তিনি […]
মানবিক পুলিশ। পুলিশের অ্যাম্বুলেন্স করেই হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
হাওড়া,২ মে:- শুক্রবার লকডাউনের রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাওড়ার বালির বাসিন্দা এক ব্যক্তি। অ্যাম্বুলেন্স না পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না পরিবারের লোকেরা। অবশেষে হাওড়া সিটি পুলিশের সহায়তায় অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে হাওড়া বালি থানা এলাকার মোহনলাল বাহালওয়ালা রোডের বাসিন্দা সোমেশ ভট্টাচার্য্য নামে এক ব্যক্তি […]
বাড়িতে অভাব আর জলেতে প্রতিদ্বন্দ্বী লড়াই , ছোট বেলা থেকেই অভ্যাস তিয়াসার।
সুদীপ দাস,২ মে:- বাড়িতে অভাব আর জলেতে প্রতিদ্বন্দ্বী লড়াই করাটা ছোট বেলা থেকেই অভ্যাস তিয়াসার। ফল যাই হোক না কেনো বিনা লড়াইয়ে হার মানার পাত্রী নয় সে। লকডাউনের বাজারেও এক অন্য লড়াই শুরু করলো চুঁচুড়া কনকশালীর জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল। করোনা আতঙ্কের সময়ে তিয়াসা তাঁর বন্ধুরা মিলে প্রতিদিন অন্তত একবেলা করে কয়েকশো মানুষের খাবারের দাযিত্ত্ব […]
লকডাউন এর মধ্যেও নির্দিষ্ট দূরত্ব মেনে ১০০ দিনের কাজ করিয়ে নজির পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের।
সুদীপ দাস,১ মে:- করোণা আতঙ্কে লকডাউন এর মধ্যেও নির্দিষ্ট দূরত্ব মেনে অভিনব উপায় ১০০ দিনের কাজ করিয়ে নজির পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের। প্রসঙ্গত করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন কিন্তু তারই মধ্যে পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাহিরা গ্রামের তাল-পুকুরে ১০০ দিনের খননের কাজ চলছে। তবে অভিনব উপায়ে বাঁশের খাঁচা তৈরি করে নির্দিষ্ট দূরত্ব মেনে চলছে […]
বালিতে স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হল সুরক্ষা সামগ্রী।
হাওড়া,১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে হাওড়ার বালিতে ৫৪নং ওয়ার্ড এলাকায় কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হল সুরক্ষা সামগ্রী। এপ্রিলের মাঝামাঝি ওই এলাকার একটি বহুতলে এক করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল। এরপরই বালির ফকির পাঠক লেনকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়। আতঙ্ক যাতে না ছড়ায় সেদিকে নজর দিয়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আস্থা ফেরাতে প্রশাসনের […]
উড়তে থাকা বাজ পাখির মৃত্যুতে আতঙ্কিত মানুষ।
পূর্ব বর্ধমান,১ মে:- আকাশ থেকে হঠাৎ বার্জ পাখি মাটিতে পরে মৃত্যু হওয়ায় করোনা ভাইরাসের আতংকে পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা গ্রামের মানুষ,ভয়ে কেউ মৃত বাজ পাখিকে সরাচ্ছেন না,।খবর দেওয়া হলো স্থানীয় হাট কালনা গ্রাম পঞ্চায়েতকে, সকালে বাড়ির উঠোনে কয়েকজন মহিলা বিড়ি বাঁধ ছিলেন,তখনই হঠাৎ করে আকাশ থেকে উড়তে থাকা বাজ পাখি বাড়ির উঠোনে পড়ে যায়,ছটফট করতে […]

