পূর্ব বর্ধমান,২ মে:- পূর্ব বর্ধমান জেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দুর্নীতিতে সরব জনতা। করোনা আবহে রাজ্যের খাদ্য দপ্তর সজাগ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় এসে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কড়া ভাষায় বলে গেছেন কোন রেশন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন ইতিমধ্যে বেশ কয়েকজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। এদিন শনিবার পূর্ব বর্ধমান জেলায় মেহেদিবাগান এলাকায় একটি রেশনের দোকানের বিরুদ্ধে এলাকার মানুষ তীব্র প্রতিবাদ করলেন তাদের দাবি রেশনে খাদ্য সামগ্রী ঠিক মাপে দেওয়া হচ্ছে না যে পরিমান রেশন পাওয়ার কথা তার থেকে কম পরিমান রেশন পাচ্ছেন সেই নিয়ে তারা প্রতিবাদ করেন আজ। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
Related Articles
শতাধিকের বেশী করোনা সংক্রমনে সংক্রমিত থাকা জেলাগুলিকে নজরদারী বাড়ালো প্রশাসন।
কলকাতা, ২৬ জুন:- যে সব জেলায় করোনা সংক্রমণের মাত্রা এখনও ১০০–র বেশি সেই সব জেলায় কনটেনমেন্ট এবং মাইক্রো কনটেনমেন্ট জোনে নজরদারী বাড়ালো প্রশাসন। শুক্রবার এই সব জেলাগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব এইচকে দ্বিবেদী। ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্যরা স্বাস্থ্যকর্তারা। মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, প্রকৃত অর্থেই সংক্রমণ যাতে কমে তার জন্য প্রয়োজনে কড়া […]
চাপদানি ডালহৌসি জুটমিলের গোডাউনে ভয়াবহ আগুন।
হুগলি , ৪ জানুয়ারি:- জুটমিলের মধ্যে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শ্রমিক ও মিল কর্তৃপক্ষের মধ্যে। সোমবার সকাল নটা নাগাত চাপদানির ডালহৌসি জুটমিলের গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়।সেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে গোডাউনের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাচটি ইঞ্জিন। চলে আসে ভদ্রেশ্বর ও চাপদানি ফাড়ির […]
প্রয়াত সাংসদ আকবর আলী খন্দকারের স্মৃতিতে হাঁটা প্রতিযোগীতা।
হুগলি,২ জানুয়ারি:- প্রয়াত সাংসদ আকবর আলী খন্দকারের জন্ম দিন উপলক্ষে নবীন থেকে প্রবীন পুরুষ মহিলা উভয়ের জন্য হাটা প্রতিযোগীতা অনুষ্ঠিত হল উত্তরপাড়ায় ।হিন্দমোটর শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূলের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই হাটা প্রতিযোগীতা শুরু হয়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপাড়া তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয় । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত […]








