সুদীপ দাস,২ মে:- বাড়িতে অভাব আর জলেতে প্রতিদ্বন্দ্বী লড়াই করাটা ছোট বেলা থেকেই অভ্যাস তিয়াসার। ফল যাই হোক না কেনো বিনা লড়াইয়ে হার মানার পাত্রী নয় সে। লকডাউনের বাজারেও এক অন্য লড়াই শুরু করলো চুঁচুড়া কনকশালীর জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল। করোনা আতঙ্কের সময়ে তিয়াসা তাঁর বন্ধুরা মিলে প্রতিদিন অন্তত একবেলা করে কয়েকশো মানুষের খাবারের দাযিত্ত্ব নিজেদের কাঁধে তুলে নিলো। শুক্রবার তাঁরা চুঁচুড়া স্টেশন ও চুঁচুড়ার ষন্ডেশ্বরতলা এলাকার কয়েকশো পরিবারের হাতে দুপুরের খাবার তুলে দিলেন। তিয়াসা, বৈশাখি, পুস্পিতা, পারমিতা, শম্পারা এদিন রান্না করা খাবার তুলে দিলেন লকডাউনে অসহায় মানুষদের হাতে। জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল বলেন সাধারন মানুষদের কাছ থেকে সহযোগীতা নিয়ে আমরা প্রতোদিনই অন্তত একবেলা করে রান্না করা খাবার তুলে দেবো।
Related Articles
রাজ্য পুলিশের স্থায়ী ডিজি হলেন মনোজ মালব্য।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্থায়ী ডিজি হিসেবে মনোজের নিযুক্ত হওয়ার খবর ঘোষণা করা হয়। বলা হয়ছে, আগামী দু’বছরের জন্য রাজ্যের স্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে রাজ্যের স্থায়ী ডিজিপি ছিলেন বীরেন্দ্র (গত অগাস্ট মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়। এর পর গত ৩১ অগাস্ট কার্যনির্বাহী ডিজি হিসেবে, অস্থায়ী ভাবে […]
রাজ্যে স্বাস্থ্যকর্মী ঘাটতি মেটাতে ৬৪২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ ও পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- করোনা আবহে রাজ্যে স্বাস্থ্যকর্মী ঘাটতি মেটাতে রাজ্য সরকার নতুন করে মোট ৬৪২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ ও পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন পথ গুলির মধ্যে ৭৫টি সরকারি […]
করোনা সচেতনতায় পথে বনমন্ত্রী। সাধারণ মানুষকে সচেতন করতে সতর্কতা হিসাবে মাস্ক বিলি করলেন।
হাওড়া,১৫ মার্চ :- করোনা মোকাবিলায় আগাম সতর্কতা হিসাবে এবার সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন জনপ্রতিনিধিরাও। রবিবার সকালে হাওড়ায় ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার কোনা হাইরোড এলাকায় রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। এদিন রাজীববাবু নিজেই মুখে মাস্ক পরে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করেন। তিনি করোনা সর্তকতা হিসেবে শিশু, মহিলা, […]







