নবান্ন,হাওড়া, ২৭ মে:- ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত নদিবাঁধ গুলি দ্রুত মেরামত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছনোর জন্য আরও তৎপর হতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানের […]
জেলা
গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মর্মান্তিক মৃত্যু হাওড়ায়। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। শেষ শ্রদ্ধা জানাতে দমকল মন্ত্রী।
হাওড়া , ২৭ মে:- গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মর্মান্তিক মৃত্যু হল হাওড়ায়। ঘটনাটি ঘটে বুধবার বেলুড়ের গাঙ্গুলি স্ট্রিটে। ঘূর্ণিঝড় আমফানে ইলেকট্রিক তারের উপরে পড়ে থাকা গাছের ডাল কাটতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হয় ওই দমকলকর্মীর। মৃতের নাম সুকান্ত সিংহ রায় (২৭) বলে দমকল সূত্রে জানা গেছে। তিনি হুগলির তারকেশ্বরের বাসিন্দা। বালি ফায়ার […]
প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত।
হাওড়া হাওড়াবছরখানেক ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল সায় না দেওয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো প্রতিবেশী যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুর থানার ভবানীপুর গ্রামে। পলাতক অভিযুক্ত যুবক অজিত বাগ। আটক অভিযুক্তের ভাই। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম তৃষা বাগ। বয়স ১৭। এলাকার স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতো। […]
ফের আরও একটি ঝড়ের আগাম প্রস্তুতি নিলো রিষড়া পুরসভা।
তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- আমফানের পর আবার নতুন করে একটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে , এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিভিন্ন দপ্তর গুলিকে সতর্ক করা হয়েছে। সেই নির্দেশ পাবার পর আজকে রিষড়া পুরসভা এই নিয়ে একটি জরুরি বৈঠক করলো। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার এর উদ্যোগে এই বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার বোর্ড অফ […]
সন্মানের ভিক্ষাবৃত্তিতে তালা ; লকডাউন কেড়েছে জীবনের ১৬আনা !!
সুদীপ দাস , ২৭ মে:- সোম থেকে রবি টানা সাতদিন ছিলো তাঁদের কাজ। এ-মার্কেট থেকে সে-মার্কেটের দোকান ;পায়ে হেটেই জোগান হতো রুজি-রুটির! জামা – কাপড় থেকে ঔষধ , প্রসাধনী বিভিন্ন দোকানের কাউন্টারেই রাখা থাকতো তাঁদের ১৬ আনা। দোকানদার ও বেশ গুছিয়েই সেই কয়েনগুলি তাঁদের জন্য আলাদা করে রাখতো। কেউ সে দোকানে সকালে তো কেউ সেই […]
গোঘাটে চেক সংগ্রহ কর্মসূচিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- কোভিড-১৯ ও আমপান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চেক সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হলেন শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ে গোটা দেশ ও রাজ্যের কাছে মাথা ব্যাথা কারণ কোভিড ১৯। তার উপর রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আমপান।ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি। এমত অবস্থায় কোভিড -১৯ এর কারণে মুখ্যমন্ত্রী যার যেমন সাধ্য, […]
বয়ে গেল আমফান , সুন্দরবনের নদীবাধ গুলিতে রেখে গেল চিরস্থায়ী ক্ষত।
পাথরপ্রতিমা,২৬ মে:- ঘূর্ণিঝড় আমফান আসার আগে ভাবা হয়েছিল ভয়ংকর ঘূর্ণিঝড় আম্ফান সুন্দরবনের নদীবেষ্টিত এলাকায় ক্ষতি করবে। আম্ফান এলাকায় এল ক্ষতিও করল, কিন্তু ভাবনার থেকে বেশী ক্ষতচিহ্ন রেখে গেল। ঘূর্ণিঝড় আসার পর পাথরপ্রতিমা, রায়দিঘী, কুলতলি সহ সমগ্র সুন্দরবনের নদীবেষ্টিত এলাকায় চিরস্থায়ী ক্ষত করেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই ঝড়ে ক্ষতিগ্রস্ত নদীবাধের সংখ্যা পূর্বতন আয়লা ঘূর্ণিঝড়ের […]
রাজ্যে বিদ্যুৎ ,পানীয় জল, টেলি যোগাযোগ সহ প্রাথমিক পরিষেবাগুলি অনেকাংশেই স্বাভাবিক করা সম্ভব হয়েছে – স্বরাষ্ট্রসচিব।
নবান্ন,হাওড়া,২৬ মে:- ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ ,পানীয় জল, টেলি যোগাযোগ সহ প্রাথমিক পরিষেবাগুলি অনেকাংশেই স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান, ইতিমধ্যেই রাজ্যের ১০৩ টি পুর এলাকার মধ্যে ৯৪ টি তে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। বাকি ন টি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৯০ শতাংশ গ্রামীণ […]
সি,ই,এস,সি এলাকায় এখনো বহু জায়গা বিদ্যুৎহীন।শেওরাফুলিতে রাস্তা অবরোধে বিরোধী দলনেতা।
হুগলি, ২৬ মে:- জল ও বিদুতের দাবি নিয়ে এবার রাস্তা অবরোধে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আমপানের তান্ডবের পর কেটে গেছে ছয় দিন। তা সত্ত্বেও বিদ্যুৎ নেই জল নেই হুগলি জেলার বিভিন্ন বিস্তীর্ন এলাকায়।এ বিষয়ে বহু মানুষ বারে বারে কংগ্রেস নেতা আব্দুল মান্নান কাছে অভিযোগ জানাচ্ছে।মান্নান বাবু জানান বিধ্বংসী ঝড়ের পর বেশ কয়েকটি […]
লকডাউনের মধ্যে পরপর দুটি মন্দিরে চুরি , চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকায়।
সুদীপ দাস , ২৬ মে:- লকডাউনের মধ্যে পরপর দুটি মন্দিরে চুরি ও একটি মন্দিরে চুরির চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকায়। এদিন সবথেকে বড় ঘটনাটি ঘটে পুরাতন কাপাসডাঙ্গার শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে। নবনির্মিত এই নাট মন্দিরের সুবিশাল কোলাপসিবল গেটের তিন-তিনটি তালা ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। সেখানে মায়ের শরীরের যাবতীয় সোনার গহনা […]

