তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- আমফানের পর আবার নতুন করে একটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে , এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিভিন্ন দপ্তর গুলিকে সতর্ক করা হয়েছে। সেই নির্দেশ পাবার পর আজকে রিষড়া পুরসভা এই নিয়ে একটি জরুরি বৈঠক করলো। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার এর উদ্যোগে এই বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার বোর্ড অফ এডমিনিষ্ট্রেটর বিজয় সাগর মিস্র জানালেন যে আমরা অতীতের থেকে শিক্ষা নিয়ে যাতে সুষ্ঠ ভাবে দুর্যোগে মোকাবিলা করতে পারি সে ব্যাপারে পুরসভা প্রস্তুত আছে। আজকেই চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনারের নেতৃত্বে শ্রীরামপুরে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বিভিন্ন পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররা উপস্থিত ছিলেন সেখানে বিস্তারিতভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা রিষরা পুরসভা স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকে আলোচনা করলাম। দুর্যোগ মোকাবিলায় আমাদের পুরসভা সমস্ত রকম ব্যবস্থা রেখেছে ।যাতে এই ধরনের কোন প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারি তার সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। বিশেষ করে কয়েক দিন আগে আমফানের মতো মহাপ্রলয় ঘটে গেল তাতে আমাদের মুখ্যমন্ত্রী পথে নেবে যেভাবে দুর্যোগ মুকাবিলা করেছেন তার থেকে আমরা শিক্ষা নিয়ে সমস্ত সমস্ত রকম ব্যবস্থা রাখার চেষ্টা করছি আজকের এই বৈঠকে সকল বিদায়ী্ কমিশনাররা সহ পুরো সভার বিভিন্ন দফতরের আধিকারিক রা উপস্থিত ছিলেন ।এবং তাঁদের কি কি কাজ করতে হবে কি কি ব্যবস্থা নিতে হবে তার একটা গাইডলাইন করে দেওয়া হয়েছে। এবং আমরা আশা করছি যে কোন রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের পুরসভা প্রস্তুত।
Related Articles
আরামবাগের গুরুত্বপূর্ণ সেতুতে হটাৎ ধস চাঞ্চল্য এলাকায়।
হুগলি , ১২ সেপ্টেম্বর:- আরামবাগের গুরুত্বপূর্ণ সেতুতে হটাৎ ধস চাঞ্চল্য এলাকায়। আরামবাগ রামকৃষ্ণ সেতুতে হটাৎ করে ধস নাবার ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পল্লীশী থেকে ওঠা ব্রীজের মুখে হঠাৎই ধস নাবে।সেতুর বেশ কিছু অংশ নীচের দিকে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান আরামবাগ থানার পুলিশ। তারা জায়গায়টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন। […]
পুলিশ বাড়ির ছাদ থেকে ইট মেরেছে, অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের।
হাওড়া, ২৭ আগস্ট:- মঙ্গলবারের নবান্ন অভিযানে জল কামান কাঁদানে গ্যাস ছাড়াও বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে, এমনটাই অভিযোগ করলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন শান্ত আন্দোলনের উপর পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে আন্দোলনকারীদের উপরে। ২৪-২৬ জন আহত হয়েছে। আন্দোলনকারীরা কাউকে […]
করোনা আক্রান্ত বিশ্বের আরও দুই তারকা ফুটবলার ।
স্পোর্টস ডেস্ক , ৪ সেপ্টেম্বর:- মারণ ভাইরাসে আক্রান্ত হলেন স্প্যানিশ তারকা দিয়েগো কোস্তা (Diego Costa) এবং কলম্বিয়ান ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াস। বৃহস্পতিবার রাতে ক্লাবের তরফ থেকে টুইট করে একথা জানানো হয়। ছুটিতে থাকাকালীনই করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন এই দুই তারকা ফুটবলার। আপাতত তাঁরা দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন এবং সমস্ত কোভিডবিধি মেনে চলছেন। এদিকে, শুক্রবারই অনুশীলনে উপস্থিত […]









