সুদীপ দাস , ২৭ মে:- সোম থেকে রবি টানা সাতদিন ছিলো তাঁদের কাজ। এ-মার্কেট থেকে সে-মার্কেটের দোকান ;পায়ে হেটেই জোগান হতো রুজি-রুটির! জামা – কাপড় থেকে ঔষধ , প্রসাধনী বিভিন্ন দোকানের কাউন্টারেই রাখা থাকতো তাঁদের ১৬ আনা। দোকানদার ও বেশ গুছিয়েই সেই কয়েনগুলি তাঁদের জন্য আলাদা করে রাখতো। কেউ সে দোকানে সকালে তো কেউ সেই দোকানেই বিকেলে গিয়ে চাওয়ার আগেই নিজেরটা বুঝে নিয়ে পুটুলিতে পুরতো। সময় নষ্ট করে এঁর -ওঁর কাছে হাত না পেতে ভিক্ষাবৃত্তি হলেও এটাকেই তাঁরা সন্মানের কাজ হিসাবে ধরে নিয়েছিলো। প্রতিদিন কমবেশী ৪০০ টাকার কয়েন হলেই কোন দোকানে গিয়ে নোট করে তাঁরা রেলওয়ে প্লাটফর্ম কিংবা রাস্তার ধারে নিজেদের কুটুরিতে ফিরতো। কিন্তু লকডাউন তাঁদের জীবিকাতেও থাবা বসিয়েছে। টানা ২মাসের বেশী মার্কেট বন্ধ থাকায় তাঁদের কয়েন তোলাও হয়নি। তবে এ-কদিনে অনেকবারই তাঁদের কুটুরির সামনে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এসে রান্না করা খাবার দিয়ে গেছে। আর যেদিন অধীর আগ্রহে বসে থেকেও কেউ আসেনি সেদিন কখন যেন জল খেয়েই ঘুমিয়ে পরেছেন তাঁরা। বর্তমানে লকডাউন অনেকটাই শিথিল হয়েছে , খুলেছে দোকানপাট ; তবে এখন কেন কাজে বের হচ্ছেন না ? সে প্রশ্নের উত্তরে রেলওয়ে প্লাটফর্মে বিষন্ন মুখে বসে থাকা সুমন , মহিউদ্দিন , বাদল , রমাদের বক্তব্য এতদিন দোকান বন্ধ ছিলো ; মালিকের অবস্থা কি আর আগের মত আছে , যে আমাদের জন্য সেই ১৬ আনা কাউন্টারের পাশে গুছিয়ে রাখবে……???
Related Articles
ইউক্রেনে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় টুইট করে জানিয়েছেন, এ পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের ১৯৯ জন বাসিন্দার তথ্য বিদেশ মন্ত্রক দেওয়া হয়েছে। তাঁদের যাতে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনা হয় সে সম্পর্কে অনুরোধ জানানো […]
পেঁয়াজ, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ হাওড়ায়।
হাওড়া,২ ডিসেম্বর:- পেঁয়াজ, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব বিক্ষোভ হল হাওড়ায় । নরেন্দ্র মোদী, অমিত শাহদের কুশপুতুলের গলায় পেঁয়াজের মালা পরিয়ে জেলাশাসকের অফিসের সামনে এসে সেই কুশপুতুল পোড়ানো হয় । কেন্দ্রে মোদী সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ( পিঁয়াজ, রান্নার গ্যাসের ) প্রতিবাদে […]
কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল।
হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল। বামেরা ধর্মঘট ডাকলেও পূর্ব ঘোষণা মতোই আজ থেকে হাওড়াতেও স্কুল শুরু হয়েছে। কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে,স্কুল কী ব্যবস্থা নেবে, পুরো বিষয়ে সরকার সাহায্য করছে বলে জানা গেছে। হাওড়ার স্কুলে এদিন দেখা যায় সরকারের গাইডলাইন মেনে সেখানে ক্লাস করানো হচ্ছে। স্যানিটাইজেশনের পর আজ […]







