শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- কোভিড-১৯ ও আমপান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চেক সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হলেন শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ে গোটা দেশ ও রাজ্যের কাছে মাথা ব্যাথা কারণ কোভিড ১৯। তার উপর রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আমপান।ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি। এমত অবস্থায় কোভিড -১৯ এর কারণে মুখ্যমন্ত্রী যার যেমন সাধ্য, সে মতো সাহায্যের বার্তা জানিয়েছিলেন। সেই কথাটি মাথায় রেখে আজ গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৬ টি গ্রাম পঞ্চায়েতের ২৭৯ বুথের মাধ্যমে ১২২৩টি চেক, যার অর্থ ১৮০৭৪৫৫ টাকা তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে। আজ শ্রীরামপুর সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের হাতে চেক তুলে দেন গোঘাট বিধায়ক মানস মজুমদার। উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান। ছিলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। ছিলেন আরামবাগ উপযোগিতা রাজেশ চৌধুরী সহ তৃণমূলের আরো বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।
Related Articles
হাওড়ায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন সুষ্ঠুভাবেই, মানছেন বিরোধীরাও।
হাওড়া, ১২ জুন:- হাওড়ায় এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটের নমিনেশন সুষ্ঠুভাবেই হচ্ছে, মানছেন বিরোধীরাও। হাওড়া বাগনান ১ নম্বর বিডিও অফিসে সোমবার সকালে এমন ছবিই দেখা গেছে। সেখানে চলছে সুষ্ঠুভাবে নমিনেশন। প্রতিটা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সম্পাদক তথা বাগনান ১ নং ব্লকের কো-কনভেনর প্রণব হাজরা বলেন, শনিবারেও আমরা নমিনেশন করেছি। আজ […]
সাংসদ দেবের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা।
ঘাটাল , ৬ আগস্ট:- সাংসদ দেবের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা । আমার মোদীজি কে ভালো লাগে আমি মোদিজীর প্রশংসা করি ,দেশ জুড়ে ওনার যা ফ্যান ফলোয়ার আছে বা দেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন তবে এই সময় দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দেবে ‘তোমার মন্দির দরকার না করোনার ভ্যাকসিন দরকার’সে তোমাকে উত্তর দিয়ে দেবে […]
পরকীয়ার জের, প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ, পরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।
হাওড়া, ২৭ জুলাই:- প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এরপর নিজের পেটেও ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবক। বুধবার সকালে হাওড়ার ডোমজুড়ের বলুহাটিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরকীয়ার জেরে নাকি যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, […]










