এই মুহূর্তে জেলা

কারেন্ট নেই তিনদিন। বালিতে অবরোধ।

হাওড়া,১ জুন:- তিন দিন ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে অবরোধ হল হাওড়ায়। বেলুড়ের লালবাবা কলেজের সামনে সোমবার দুপুরে জিটি রোড অবরোধ করেন বেলুড়ের পালঘাট লেনের বাসিন্দারা। রাস্তায় মই ফেলে অবরোধে সামিল হন প্রায় শ’খানেক মানুষ। যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বালি থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।

এই মুহূর্তে জেলা

বালিতে সকাল থেকেই যানজটে হিমশিম খাচ্ছে ট্রাফিক।

হাওড়া,১ জুন:- সরকারি নির্দেশ অনুযায়ী পঞ্চম দফার লকডাউন চলবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনেই। হাওড়ায় ৭৬ টি কন্টেনমেন্ট জোনের বাইরে আজ থেকে এলাকার গতিবিধি স্বাভাবিক হচ্ছে। কন্টেনমেন্ট জোনের বাইরে খোলা হয়েছে সব দোকান বাজার। হাওড়ার বালিতে জিটি রোডে সকাল থেকেই যানজটের ছবি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই টোটো, অটো, লরি, প্রাইভেট কার ট্যাক্সি চলাচল করছে।সপ্তাহের প্রথম দিনে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ব্রিজে চলল বেসরকারি বাস। যাত্রীদের ভীড়। অনেকেই সাইকেল নিয়েই গন্তব্যে ছুটলেন।

হাওড়া,১ জুন:- পঞ্চম দফার লকডাউনে কন্টেনমেন্ট জোনের বাইরে বাকি সব এলাকায় পরিস্থিতি আজ থেকে স্বাভাবিক হল হাওড়াতেও। আজ সকাল থেকে হাওড়া ব্রিজ ছিল পুরানো ছন্দেই। হাওড়া ব্রিজ দিয়ে সরকারি, বেসরকারি বাস, মিনিবাস, প্রাইভেট গাড়ি যাতায়াত করতে দেখা যায় সকাল থেকেই। সব আসনে যাত্রী নিয়েই বাসগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। অফিস টাইমে যাত্রীদের ভীড় ছিল। হাওড়া […]

এই মুহূর্তে জেলা

আজ সকাল থেকে চালু হল হাওড়ায় ফেরি সার্ভিস।

হাওড়া,১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হচ্ছে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। বলা […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল থেকে তারকেশ্বর শিব মন্দির খুলছে না।

হুগলি, ৩১ মে:- সরকারি নির্দেশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ পয়লা জুন থেকে তারকেশ্বর শিব মন্দির খুলছে না বলে জানিয়েছেন তারকেশ্বর মন্দিরের মোহান্ত মহারাজ। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়,ততদিন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। বিশেষ করে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক না হবে, ততদিন বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরের গেট। তবে প্রতিদিন নিয়মনীতি মেনে মন্দিরে নিত্য শিবের পুজো […]

এই মুহূর্তে জেলা

বাংলা থেকে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ল।

হুগলি, ৩১ মে:- জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ক্ষেত্রে এখনও কর্মরত রয়েছেন বিহার উত্তরপ্রদেশের বহু পরিযায়ী শ্রমিক। লকডাউনের জেরে স্বাভাবিক কারণেই তাঁরা সমস্যায় পড়ে ছিলেন।বাংলা থেকে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ল। সরকারি উদ্যোগে রবিবার বিকেলে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। এই প্রথম এরাজ্যে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন রওনা হয় বিহারের মুজাফফর পুর। […]

এই মুহূর্তে জেলা

মাখলায় বেআইনি ভাবে মদ বিক্রি বহিরাগত ছেলেদের , ভিড় জমছে করোনার আতংকে স্থানীওরা।

হুগলি, ৩১ মে:- বেআইনি ভাবে বাড়ি থেকে মদ বিক্রির অভিযোগ, অভিযুক্তর পাশে থাকার অভিযোগে স্থানীয় কাউন্সিলরের নামে পড়লো পোষ্টার।করোনা ভাইরাসের জন্য রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিদিন সাধারণ মানুষের উদ্যেশে বলছেন সোস্যাল ডিস্টেনসিং মেন্টেন করতে হবে।কিন্তু উত্তরপাড়া মাখলার ২১ নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে মদ বিক্রি তো চলছেই তাঁর সাথে সোশ্যাল ডিস্টেনসিং পযন্ত মানছে না এমন […]

এই মুহূর্তে জেলা

সরকারী নির্দেশ মেনে খুলছে ব্যান্ডেল চার্চ , সোমবারের পরিবর্তে ৮ই জুন ।

হুগলি, ৩১ মে:- সরকারী নির্দেশ মেনে খুলছে ব্যান্ডেল চার্চ,তবে পয়লা জুন সোমবারের পরিবর্তে ৮ই জুন সোমবার থেকে।কারন লকডাউন শুরু হওয়ার পর ব্যান্ডেল চার্চে রিপেয়ারিং এর কাজ চলছে।আর্চ বিশপ টমাস ডিসুজা গতকাল অনুমতি দেন ব্যান্ডেল চার্চ খোলার জন্য।চার্চের ফাদার ফ্রান্সিস জানান,শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা।এক সঙ্গে দশ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।তবে সাধারন দর্শনার্থীদের […]

এই মুহূর্তে জেলা

জনবহুল এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ।

হুগলি, ৩১ মে:- একেবারে জনবহুল এলকায় করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, এই খবর শোনা মাত্র জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।এলাকায় পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসায় তাদের কে কোয়ারেন্টাইন সেন্টারে রাখবে বলে বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নেয় শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত।সেই মতে চারটি কোয়ারেন্টাইন এর মধ্যে শ্রীরামপুর ই এস আই হাসপাতাল সংলগ্ন […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে বিনামূল্যে সব্জি হাটের আয়োজনে পৌরসভার প্রশাসক কমিটির সদস্য দেবাশিস মুখোপাধ্যায়।

চিরঞ্জিত ঘোষ , ৩১ মে:- করোনার আক্রমণে মানুষ যখন দিশেহার,তখন এই বিপদের দিনে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে চলেছেন ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার দেবাশিস মুখোপাধ্যায়। মারণ ব্যাধি যখন দেশে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে,সাধারণ মানুষ যখন বিপদের দিনে কিংকর্তব্যবিমূঢ, সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের কাছে আবেদন করেছিলেন যে কোনো […]