হুগলি, ৩১ মে:- একেবারে জনবহুল এলকায় করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, এই খবর শোনা মাত্র জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।এলাকায় পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসায় তাদের কে কোয়ারেন্টাইন সেন্টারে রাখবে বলে বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নেয় শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত।সেই মতে চারটি কোয়ারেন্টাইন এর মধ্যে শ্রীরামপুর ই এস আই হাসপাতাল সংলগ্ন নেতাজী বালিকা উচ্চবিদ্যালয়কে বেছে নেওয়া হয়। আর এই খবর শোনা মাত্রই রবিবার সন্ধ্যায় স্কুল সংলগ্ন জি টি রোড অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা।তাদের দাবি জনবহুল এলাকায় এই ভাবে কোয়ারেন্টাইন সেন্টার করলে স্থানীয় বাসিন্দাদের আক্রান্তের সম্ভাবনা রয়েছে।তাই এই স্কুলটিতে কোয়ারেনটাইন সেন্টার করা চলবে না।প্রায় ঘন্টা খানেক ধরে চলে অবরোধ। জিটি রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।এরপর পুলিশি আস্বাসে অবরোধ উঠে যায়।
Related Articles
তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
উঃ২৪পরগনা, ৭ মে:- কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকায় ২০২০ সালের মে মাসে তৃণমূল কর্মী সৌমেন দাস খুনের ঘটনায় গতকাল কামারহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালী সরকার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। সেইমতো তাকে গ্রেপ্তার করে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, ২০২০ সালে […]
পুলিশ পরিচয় দিয়ে সোনার আংটি ছিনতাই এর অভিযোগ উত্তরপাড়ায়।
হুগলি, ২৩ আগস্ট:- সাত সকালে ছিনতাইয়ের ঘটনা উত্তরপাড়ায়, এবার পুলিশ পরিচয় এক প্রৌঢ়কে মারধর করে তার কাছ থেকে সোনার হার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতালের কাছে সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রৌঢ় জানান তিনি উত্তরপাড়া স্টেশনের দিক থেকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন রাজবাড়ির দিকে। তাকে পিছন থেকে […]
রাহুলের সাংসদ পথ খারিজের প্রতিবাদে, কংগ্রেসের বিক্ষোভ শ্রীরামপুরে।
হুগলি, ২৫ মার্চ:- জাতীয় কংগ্রেসের বিক্ষোভে স্তব্ধ হয়ে গেল শ্রীরামপুর বটতলা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা কেন্দ্র করে শনিবার দুপুরে শ্রীরামপুরে পথ অবরোধে নামলো কংগ্রেস। প্রায় ৩০ মিনিট পথ অবরোধ চলার পর শ্রীরামপুর থানার পুলিশ অবরোধ কারী দের হটিয়ে দেয়। এরপরই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে দিনের ব্যাস্ত সময়ে […]









