হাওড়া,১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হচ্ছে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। বলা হয়েছে, যাত্রীদের যেমন করোনা-বিধি মেনে সোস্যাল ডিসট্যান্স বজায় রাখতে হবে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে ঠিক তেমনই জলপথ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে ডিউটি করতে হবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সেই ছবি দেখা গেল আজ সকালে। যাত্রীদের প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়। আপাতত নিরাপত্তার কারণে অল্প সংখ্যক যাত্রী নিয়েই আজ থেকে হাওড়া কলকাতার মধ্যে ৯টি রুটে লঞ্চ পরিষেবা চালু হল। ছোট লঞ্চগুলিকেই প্রথমে এই পরিষেবার কাজে ব্যবহার করা হচ্ছে। এই পরিষেবা আজ থেকে চালু হওয়ায় এরফলে উপকৃত হলেন লঞ্চের যাত্রীরা।
Related Articles
দীর্ঘ প্রতীক্ষার অবসান , চালু হল হুগলি শিল্পাঞ্চলে গুরুত্বপূর্ণ জেটি ঘাটগুলি।
হুগলি, ২৯ নভেম্বর:- প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে নবনির্মিত জেটির ভার্চুয়াল মাধ্যমে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় পাঁচ বছরে বেশি সময় ধরে বন্ধ ছিল এই ঘাট গুলি কারণ তেলেনিপাড়া জেটি দুর্ঘটনার পর প্রশাসনের তরফ থেকে অস্থায়ী ঘাট গুলিকে বন্ধ করে দেওয়া হয়। চন্দননগরের এই ঘাট দুটি সাধারণ মানুষের কাছে খুবই […]
সিএজি রিপোর্টে সরকারের আর্থিক দুর্নীতির উল্লেখ থাকায় বিরোধিতা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির উল্লেখ থাকার প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার ময়দানের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের ওই রিপোর্টে তোলা অভিযোগ খন্ডন করে নেত্রী বলেন, রিপোর্টে এমন সময়ের কথা বলা হয়েছে তখন ক্ষমতায় থাকা দূরস্থান, তৃণমূল কংগ্রেসের […]
প্রধানমন্ত্রী একটা জোকার একথা বললেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
হুগলি,৪ এপ্রিল:- প্রধানমন্ত্রী একটা জোকার একথা বললেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।শনিবার বিধায়ক বলেন করোনা ভাইরাসের আতঙ্কে দিন কাটছে মানুষের।আর সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী কাজের কাজ কিছু না করে একবার বলছে কাসর ঘন্টা বাজাও আবার কখনো বলছে রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালাও,প্রধানমন্ত্রী একটা জোকার।এদিন এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন বিধায়ক অসিত মজুমদার। […]








