এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ ভারত সেবাশ্রম সংঘের।

তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার […]

এই মুহূর্তে জেলা

আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন – মুখ্যমন্ত্রী।

নবান্ন,হাওড়া,৩ মে:- আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের বাসিন্দা সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই সাড়ে ৪ লক্ষ শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরও দেড় লক্ষ শ্রমিক ফিরে আসবেন। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না বলে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় আমফানে সুন্দরবনের পুনঃ সৃজনের জন্য রাজ্য সরকার সেখানে ৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।

নবান্ন,হাওড়া,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পুনঃ সৃজনের জন্য রাজ্য সরকার সেখানে ৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে ওই কর্মসূচি শুরু করা হবে। এক মাসের মধ্যে সুন্দরবন এ ৫ কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের নতুন জব কার্ড তুলে দেওয়া হল।

হুগলি, ৩ জুন:- রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের জন্য নতুন জব কার্ড তুলে দেওয়া হল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিঙ্গুর ব্লকের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের ১০০ জন পরীযায়ী শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দিলেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমন, হরিপাল বিধায়ক বেচারাম […]

এই মুহূর্তে জেলা

ডানকুনির এক গদি কারখানায় ভয়াবহ আগুন।

হুগলি, ৩ জুন:- ডানকুনির জগন্নাথপুররে একটি ফোমের গোদি তৈরীর কারখানায় আগুন।ওয়েলডিং করার সময় আগুন লাগে বলে অনুমান।এলাকার বসতি রয়েছে আরো কারখানা রয়েছে।গোদির কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পরার আশঙ্কা।একটি ম্যাটাডোর দাউ দাউ করে জ্বলছে।দলকলে খবর দেন আতঙ্কিত এলাকার বাসিন্দারা।দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি থেকে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়।

এই মুহূর্তে জেলা

বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় একদিন পর যুবকের দেহ মিলল মেটিয়াব্রুজের নাদিয়াল থানা এলাকায়।

হাওড়া, ৩ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কিঞ্জল কুশারী (২৮) নামের পেশায় ইঞ্জিনিয়ার দমদমের বাসিন্দা এক যুবক। ঘটনার একদিন পর কিঞ্জলের দেহ উদ্ধার হয় কলকাতার মেটিয়াব্রুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকা থেকে। কলকাতা পুলিশের নাদিয়াল থানা এদিন সকালে গঙ্গায় দেহটি উদ্ধার করে। ভাঁটার টান থাকায় দেহটি গতকাল বালি থেকে […]

এই মুহূর্তে জেলা

খুলে গেল মন্ত্রী লক্ষ্মীরতনের স্পোর্টস অ্যাকাডেমি।

হাওড়া, ৩ মে:- লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খোলা হল মন্ত্রী লক্ষীরতন শুক্লার ক্রিকেট একাডেমি। করোনাভাইরাসের সতর্কতা হিসাবে বন্ধ করা হয়েছিল ওই ক্রিকেট একাডেমি। এদিন খুদে ক্রিকেটারদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাঠ শেখানো হয়। এদিন একাডেমির ছাত্রদের থার্মাল চেকিং করা হয়। উল্লেখ্য, এর আগে বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে গত […]

এই মুহূর্তে জেলা

অনলাইনেই জমা করা যাবে সম্পত্তি কর। জানাল হাওড়া পুরসভা।

হাওড়া, ৩ মে:- এবার থেকে সম্পত্তি কর জমা করা যাবে অনলাইনের মাধ্যমেও। এই ঘোষণা করা হয়েছে হাওড়া পুরসভার তরফ থেকে। পুরসভা সূত্রের খবর, অনলাইনে নিজের সম্পত্তি কর প্রদান করা যাবে https://pt.myhmc.in/ এই লিঙ্কে ক্লিক করেই।এর পাশাপাশি সম্পত্তি কর জমা দেওয়া যাবে পুরসভার মুখ্য কার্যালয়-সহ প্রতিটি বরোয়। পুর কমিশনার ধবল জৈন জানান, হাওড়ার ৫০টি ওয়ার্ডের মধ্যে […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে চালু হলো চুঁচুড়া-ধর্মতলা বাস পরিষেবা।

সুদীপ দাস ,৩ জুন:- কলকাতা গামী অফিস যাত্রীদের সুখবর দিয়ে আজ থেকে চালু হলো চুঁচুড়া-ধর্মতলা বাস পরিষেবা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে আজ এই বাস সকাল সাড়ে সাতটায় প্রথম এই বাস ছাড়ার কথা থাকলেও ৮টার পর বাসটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। জিটি রোড ধরে বালি হয়ে ডানলপ, সিঁথি, শ্যামবাজার, এম.জি রোড হয়ে এই বাস এসপ্লানেড অবধি […]

এই মুহূর্তে জেলা

তুফানগঞ্জে করোনা আক্রান্ত ব্যাক্তি বাড়িতেই থাকছেন, তার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ বাসিন্দাদের।

কোচবিহার, ২ মে:- করোনা পজেটিভ হওয়ার পরেও এলাকা থেকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষভ দেখাল স্থানীয় বাসিন্দারা । মঙ্গলবার সকাল থেকে তুফানগঞ্জের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রোডে ওই অবরোধ শুরু হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই অবরোধ চলায় ক্ষুব্ধ পথ চলতি মানুষের সাথে অবরোধকারীদের […]