সুদীপ দাস ,৩ জুন:- কলকাতা গামী অফিস যাত্রীদের সুখবর দিয়ে আজ থেকে চালু হলো চুঁচুড়া-ধর্মতলা বাস পরিষেবা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে আজ এই বাস সকাল সাড়ে সাতটায় প্রথম এই বাস ছাড়ার কথা থাকলেও ৮টার পর বাসটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। জিটি রোড ধরে বালি হয়ে ডানলপ, সিঁথি, শ্যামবাজার, এম.জি রোড হয়ে এই বাস এসপ্লানেড অবধি যাবে। চুঁচুড়া থেকে এসপ্লানেড বাসের ভাড়া ৪০টাকা। ১ম দিন এখানে জেলার প্রশাসনের কর্তারা ছাড়াও চুঁচুড়ার বিধায়ক উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের নির্দেশমত বাসে যতগুলি সিট তত জন উঠতে পারবেন। প্রতিদিন সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় দুটি চুঁচুড়া থেকে এবং বিকেল সাড়ে চারটা ও সাড়ে পাঁচটায় এসপ্লানেড থেকে দুটি করে বাস চুঁচুড়ায় আসবে।
Related Articles
জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ন লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলগুলিতে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে ৯ লক্ষের বেশি ছাত্রছাত্রী। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরীক্ষার স্বচ্ছতা, সর্বোতভাবেই মধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার উদ্যোগ নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ।পূর্ব নির্ধারিত সূচি বদল করে এবার পরীক্ষার সময় কিছুটা […]
তিনদিন ধরে জ্বলছে চুঁচুড়ায় আগুন।
হুগলি, ৮ মার্চ:- চুঁচুড়ার সুকান্তনগরের ভাগাড়ে প্রায় তিনদিন ধরে জ্বলছে আগুন। ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। মুক্তি মিলবে, জানেন না আশপাশ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বিগত কয়েকদিন ধরে ভাগাড়ের স্তূপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। হাওয়া দিলেই জ্বলছে আগুন। একাধিকবার দমকল এলেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার বিকেলে, ক্ষুদ্ধ এলাকাবাসীরা চড়াও হলে ভাগাড়ের অফিস বন্ধ করে কর্মীরা চম্পট দেন। যদিও পুর […]
বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া ময়দানেও ধুন্ধুমার পরিস্থিতি।
হাওড়া , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল সাঁতরাগাছি ও হাওড়া ময়দান চত্বর। এদিন হাওড়া ময়দানেও পুলিশ বিজেপির মিছিল ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। লাঠিচার্জ করে জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ […]








