হুগলি , ১৫ জুন:- সোমবার সকালে চন্ডীতলার গরলগাছা বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তসত্বা মহিলার।পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সুনীতা গুপ্তা(৩২)বাড়ি ডানকুনিতে। এ দিন বাপের বাড়ি থেকে ডাক্তার দেখিয়ে ভাই দিলীপ গুপ্তর মোটর সাইকেলে করে সুনীতা নিজের তিন বছরের ছেলে কে নিয়ে ফিরছিলেন।ওই সময় গরগাছা বাজারের সামনে একটি অটো কে পাশ কাটাতে গিয়ে মোটর সাইকেলের ভারসাম্য হারিয়ে যায়।মোটর সাইকেল থেকে সুনীতা একদিকে ছিটকে পড়ে।অন্যদিকে তার ভাই ও সন্তান ছিটকে যায়।ওই সময় পিছন দিক থেকে একটি ট্রাক সুনীতা কে পিষে দেয়।বরাত জোড়ে সুনীতার সন্তান ও ভাই বেঁচে যায়।গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় হাসপাতালে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
Related Articles
শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ মমতাকে , নন্দীগ্রামে হাফ লাখ ভোটে না হারাতে পারলে ছাড়বেন রাজনীতি।
কলকাতা , ১৮ জানুয়ারি:- একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করার পরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সেখানকার জমিরক্ষার আন্দোলনে তাঁর প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণার ঘণ্টা তিনেকের মধ্যেই মমতার খাসতালুক রাসবিহারীতে দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারি তাঁকে অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত নন্দীগ্রামেরই […]
সারা দেশের পাশাপাশি পালিত হচ্ছে হুগলি শেওড়াফুলিতেও গণেশ বন্দনা।
তরুণ মুখোপাধ্যায়, ৮ সেপ্টেম্বর:- সারা দেশের পাশাপাশি পালিত হচ্ছে হুগলি শেওড়াফুলিতেও গণেশ বন্দনা। শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের উদ্যোগে পালিত হচ্ছে গণেশ দেবতার আরাধনা। এই উৎসবকে ঘিরে স্থানীয় এলাকায় খুশির হাওয়া।এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান প্রতি বছরের মতো এবছরের আমরা গণেশ পূজার আয়োজন করেছি। এই উপলক্ষে বহু গণ্যমান্য বিশিষ্টজনেরা […]
ক্ষুদিরাম স্মরণ।
হাওড়া , ১১ আগস্ট:- ১১ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে শিবপুরের বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সকালে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বি গার্ডেনের প্রধান তোরণের সামনে উদ্যোক্তারা শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অনুষ্ঠানে ডঃ এইচ বি সিং, ডঃ […]







